• শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
Headline
মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা গজারিয়াতে বীর মুক্তিযোদ্ধার ওপর হামলা: ১৭ জনের বিরুদ্ধে মামলা, একজন গ্রেপ্তার লৌহজংয়ে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ১ মুন্সীগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার গজারিয়ায় পরিযায়ী পাখি শিকার: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাসহ ৬ জনকে জরিমানা  মুন্সীগঞ্জে ১৫ জুলাইযোদ্ধার গেজেট বাতিল, প্রজ্ঞাপন জারি সরকারের মুন্সিগঞ্জে অটিজম শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ জাতীয় সংসদকে যুক্তি ও সমাধানের কেন্দ্র করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান রমজানে সৌদি উপহারের খেজুর: মুন্সিগঞ্জের ১৮০ কার্টুন কোথায়—সামাজিক মাধ্যমে আলোচনা জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মুন্সীগঞ্জে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া

গাজীপুরে মেয়র পদে লড়বেন ১০ জন

Reporter Name / ২১৭ Time View
Update : বুধবার, ১৮ এপ্রিল, ২০১৮

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপি ও আওয়ামী লীগসহ ১৮ জন মনোনয়ন সংগ্রহ করলেও দাখিল করেছেন ১০ জন। আজ বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। এতে কাউন্সিলর পদে ৩৮৫ জনের মধ্যে মনোনয়ন জমা দিয়েছেন ২৯৪ জন। এ ছাড়া সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৯৭ জনের মধ্যে ৮৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন গাজীপুর নির্বাচন কর্মকর্তার কার্যালয়।

রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডল প্রথম আলোকে বলেন, ‘এবারের নির্বাচনে ভালো সাড়া পাওয়া যাচ্ছে। ২ এপ্রিল থেকে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত মেয়র পদে ১৮ জন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৯৭ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৩৮৩ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। কিন্তু শেষ দিনে সবাই মনোনয়ন জমা দেননি। আমরা যেসব মনোনয়নপত্র জমা পেয়েছি, তা বিচার বিশ্লেষণ করে দেখব, সব ঠিক আছে কি না। কেউ বাদ পড়বেন কি না, তা পরে জানানো হবে।

সকাল থেকে নির্বাচন কার্যালয়ে গিয়ে দেখা গেছে নির্বাচন উপলক্ষে গাজীপুরে উৎসব ভাব বিরাজ করছে। নিজ নিজ প্রার্থীদের পক্ষে নেতা-কর্মীরা ব্যাপক গণসংযোগ করছেন। দলে দলে প্রার্থীদের সমর্থকেরা নির্বাচন কার্যালয়ের সামনে অবস্থান নেন। তবে নির্বাচনে বেশ কিছু প্রার্থী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন।

আচরণবিধির তোয়াক্কা করছে না আ.লীগ-বিএনপি
গাজীপুর সিটি নির্বাচনে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর আলম ও বিএনপির হাসান উদ্দিন সরকার তাঁদের মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দলের নেতা-কর্মীদের নিয়ে মনোনয়নপত্র জমা দেন হাসান উদ্দিন। বেলা সোয়া একটার দিকে শত শত নেতা-কর্মী নিয়ে জাহাঙ্গীর আলম মনোনয়নপত্র জমা দেন।

দুই বড় দলের কোনো প্রার্থীই নির্বাচনী আইনের তোয়াক্কা করছেন না। উভয় প্রার্থীই তাঁদের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বিপুলসংখ্যক লোকের সমাগম ঘটিয়েছেন নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে।

বেলা ১১টার দিকে বিএনপির প্রার্থী হাসান উদ্দিন মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শতাধিক কর্মী-সমর্থক নিয়ে মিছিল দিতে দিতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে আসেন। একই কাজ করেন আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর আলমও। তিনি মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খানসহ অর্ধশত জ্যেষ্ঠ নেতা-কর্মী নিয়ে নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে প্রবেশ করেন। এ ছাড়া কার্যালয়ের বাইরে কয়েক শ কর্মী বড় একটি নৌকা নিয়ে মিছিল করছিলেন।

নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার সময় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থী, প্রস্তাবক, সমর্থকসহ সর্বোচ্চ পাঁচজনের যাওয়ার কথা রয়েছে। কিন্তু দেখা গেছে, আওয়ামী লীগ, বিএনপির প্রার্থীসহ কেউই সেই নিয়ম মানছেন না।

প্রার্থীদের এমন আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডল প্রথম আলোকে বলেন, ‘প্রার্থীরা যখন মনোনয়নপত্র গ্রহণ করেছেন, তখন তাঁদের আচরণবিধির বই সরবরাহ করে তা অনুসরণের অনুরোধ করেছিলাম। যখন মনোনয়নপত্র জমা দিতে আসছেন, তখনো এটি মানার নির্দেশ দিয়েছি। এর বাইরে যদি কেউ নির্বাচনের আইন লঙ্ঘন করেন, তাহলে ওই প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

মনোনয়নপত্র জমার পর জাহাঙ্গীর আলম বলেন, ‘আমরা গাজীপুর আওয়ামী লীগের সবাই ঐক্যবদ্ধ আছি। আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। আমরা সারা দেশকে আমাদের গণতন্ত্রের চর্চা দেখিয়ে দিতে চাই।’

বিএনপি প্রার্থী হাসান উদ্দিন বলেন, ‘এই নির্বাচনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করার আন্দোলনের প্রতিফলন ঘটবে। আমরা বিএনপির সব নেতা-কর্মী ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই।

নির্বাচনের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১২ এপ্রিল। মনোনয়নপত্র বাছাই ১৫-১৬ এপ্রিল। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৩ এপ্রিল। প্রতীক বরাদ্দ ২৪ এপ্রিল। ভোট গ্রহণ ১৫ মে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা