আজ
|| ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৫শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
এক ছবিতে পুরো সময়টা তুলে এনেছেন ব্র্যাকের শিক্ষার্থীরা
প্রকাশের তারিখঃ ১৮ আগস্ট, ২০২৪
ব্র্যাক ইউনিভার্সিটির মূল ফটকের পাশেই চোখে পড়বে একটি রঙিন ছবি। মূলত ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে’ ঘটে যাওয়া উল্লেখযোগ্য চিত্রগুলোই এখানে উঠে এসেছে।
আবু সাঈদের বুক পেতে দাঁড়ানোর ছবি, মুগ্ধের বলা ‘পানি লাগবে?’ , হাজারো শিক্ষার্থীর স্লোগান ‘আমার ক্যাম্পাসে রক্ত কেন?’, ‘এক দফা এক দাবি’; মৃত সন্তানকে সামনে রেখে ঊর্ধ্বতন কর্মকর্তাকে পুলিশ সদস্যের প্রশ্ন—‘একজনকে মারতে কতগুলো গুলি লাগে, স্যার?’, ‘ঠক ঠক! বাসায় ছাত্র আছে?’; কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোর বিখ্যাত উক্তি ‘Patria o Muerte’ (মাতৃভূমি অথবা মৃত্যু), বিপ্লবী গানের লাইনসহ অনেক স্লোগান জায়গা পেয়েছে এখানে।
ব্র্যাক ইউনিভার্সিটির কয়েকজন শিক্ষার্থী মিলে পুরো ছবিটা এঁকেছেন। কথা হলো মূল পরিকল্পনাকারী মেসবাহ উদ্দিন আহমেদের সঙ্গে। তিনি বলেন, ‘আমি প্রথমে ম্যুরাল করার সিদ্ধান্ত নিয়ে জায়গাটা বেছে নিয়েছিলাম। এ বিষয়ে আগেও কাজ করেছে, এ রকম এক বান্ধবীকে সঙ্গে নিয়েছি। এরপর আরও কয়েকজনের সঙ্গে আলোচনা করে, টাকাপয়সার বন্দোবস্ত করে কাজটা শেষ করি।’
-সংগৃহীত
Copyright © 2026 Munshi Ganjer Khobor. All rights reserved.