আজ
|| ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি
শ্রীনগরে ৬ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন
প্রকাশের তারিখঃ ২৫ আগস্ট, ২০২৪
শ্রীনগরে ৬ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়েছে। গত শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের কয়কীর্তন কালী মন্দিরের পাশে এই অগিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়। জানা যায়, কয়কীর্তন এলাকার সোনারঞ্জন দাসের মালিকানা জায়গার ভাড়াটিয়া আব্দুল বারেকের মুদি ও গ্যাস সিলিন্ডার বিক্রির দোকান, আব্দুল লতিফের ডিমের দোকান, আমির হোসেনের হোটেল, রাসেলের আলহামদুলিল্লাহ স্টোর, তাপস দাসের মুদির দোকান পুড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হন। স্থানীয়রা বলেন, গভীর রাতে হঠাৎ আগুন লাগার খবর পান। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আসেন।
ভুক্তভাগী দোকানী আব্দুল বারেক জানান, মোট ৬টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়েছে। এর মধ্য তার ২টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে জানান তিনি। আগুন পুড়ে প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে দাবি ভুক্তভাগীদের। শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশনে অফিসার দেওয়ান আজাদ হােসেন জানান, প্রায় আধাঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হই। এতে পার্শ্ববর্তী অন্যান্য দোকান ঘর আগুনের হাত থেকে রক্ষা পায়। প্রাথমিকভাব ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
Copyright © 2026 Munshi Ganjer Khobor. All rights reserved.