আজ
|| ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ || ৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
সিরাজদীখানে মাছচাষিকে গুলি করে হত্যা
প্রকাশের তারিখঃ ২৬ আগস্ট, ২০২৪
সিরাজদীখানে নাসির শেখ (৪৮) নামে এক মাছচাষিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৪ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মালখানগর ইউনিয়নের মালামত এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নাসির শেখ মালামত গ্রামের মৃত সামাদ শেখের ছেলে এবং পেশায় মাছ ব্যবসায়ী।স্থানীয় সূত্র জানায়, শনিবার রাত সাড়ে ১০টার দিকে নিজ বাড়িতে ফিরছিলেন নাসির। এ সময় দুর্বৃত্তরা তাকে গুলি করে। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে ইছাপুরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মুশফিকুর রহমান রাজিব তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্বজনদের দাবি, জমি সংক্রন্ত বিরোধের জেরে নাসিরকে গুলি করে হত্যা করা হয়েছে।নিহতের ভাই সেলিম শেখ বলেন, জমি নিয়ে বিরোধের জেরে পূর্ব পরিকল্পিতভাবে আমাদের গ্রামের নুরু শেখের দুই ছেলে বাবু (২৭) ও নয়ন (২২) মিলে ভাইকে গুলি করে হত্যা করেছে।সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজাহিদুল হোসেন জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করছি। মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জে মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
Copyright © 2026 Munshi Ganjer Khobor. All rights reserved.