আজ
|| ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৩ই জিলহজ, ১৪৪৭ হিজরি
মুন্সীগঞ্জে ভুয়া এনএসআই সদস্য আটক
প্রকাশের তারিখঃ ২৫ সেপ্টেম্বর, ২০২৪
মুন্সীগঞ্জ সিরাজদিখানে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) এক ভুয়া সদস্যকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা সুখের ঠিকানা এলাকা থেকে সিরাজদিখান থানা পুলিশ তাকে আটক করে।
আটক ব্যক্তির নাম মো. নাছির সরদার (৩৩)। তার কাছ থেকে একটি ভুয়া পরিচয়পত্র ও একটি মোবাইল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।আটকের বিষয়টি নিশ্চিত করে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান। তিনি সাংবাদিকদের বলেন, মুন্সীগঞ্জ জেলা এনএসআইর সিরাজদিখান উপজেলা প্রতিনিধিদের গোপন তথ্যের ভিত্তিতে ওই ভুয়া এনএসআই সদস্যকে আটক করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মো. নাছির সরদার স্বীকার করেছেন, তিনি বিভিন্ন জায়গায় এনএসআই সদস্য পরিচয়ে কথা বলে প্রতারণা করতেন। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
-সংগৃহীত
Copyright © 2026 Munshi Ganjer Khobor. All rights reserved.