• শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
Headline
মুন্সীগঞ্জে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের মধ্যে সংঘর্ষ, আহত ৩ ঢাকা-মাওয়া হাইওয়ের হাঁসাড়ায় বাইক-ট্রাক সংঘর্ষে  আহত ২ মুন্সীগঞ্জ-৩ আসনে কামরুজ্জামান রতনের পথসভা ও গণসংযোগ শ্রীনগরে ঘর থেকে বিকাশ ব্যবসায়ীর লাশ উদ্ধার সিরাজদিখান ঘুড়ি নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু টঙ্গীবাড়ীতে দেশীয় অস্ত্র ও গাঁজাসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার মুন্সীগঞ্জের প্রাথমিক শিক্ষায় প্রধান শিক্ষক সংকট: ভারপ্রাপ্তের উপর শিক্ষার দায়িত্ব মুন্সীগঞ্জে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত র‌্যালি-আলোচনা সভা ও কম্বল বিতরণ মুন্সীগঞ্জে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে জরিমানা বিএনপি প্রার্থীকে সমর্থন দেওয়ায় গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাতার বাড়ি ভাংচুর গজারিয়ায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফিউচার ক্যাডেট একাডেমীর মেধা যাচাই বৃত্তির পুরস্কার বিতরণ সরিষার হলুদে রঙিন মুন্সিগঞ্জ: কম খরচে বেশি লাভে কৃষকের মুখে হাসি এনআইডি তথ্য বাণিজ্যে ইসি কর্মচারী জড়িত, গ্রেপ্তার দুজন বাফুফে নারী লিগে মুন্সিগঞ্জের গর্ব আফরিন আক্তার মুন্সীগঞ্জ লঞ্চঘাটের The Burnt Bite Restaurant সিলগালা শ্রীনগরে অগ্নিকান্ডে মুদি দোকান পুড়ে ছাই শ্রীনগরে বসত ঘরে চুরির অভিযোগ আলদি বাজারে অভিযানে ২০ হাজার টাকা জরিমানা জেলা সাংস্কৃতিক জোট মুন্সীগঞ্জের আয়োজনে বর্ণিল পিঠা উৎসব

ভারতে যাওয়ার চেষ্টা, বিজিবির হাতে আটক ৫ বাংলাদেশি

Reporter Name / ১১৫ Time View
Update : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

সোমবার (৭ অক্টোবর) রাত ৮টার দিকে জেলার বোদা থানাধীন নীলফামারী ৫৬ বিজিবির আওতাধীন মালকাডাঙ্গা সীমান্ত এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটকের সময় তাদের কাছে থাকা বাংলাদেশি নগদ ২৪ হাজার ৪১০ টাকা, ভারতীয় ৯০ রুপি, ৫টি অ্যান্ড্রয়েড মোবাইল ও ৪টি মোবাইল চার্জার জব্দ করা হয়েছে।

আটকরা হলেন- নীলফামারীর ডোমার উপজেলার নন্দ কিশোর রায় (৪৫), পরিমল রায় (২১), নিত্যানন্দ রায় (২১), সঞ্জয় চন্দ্র (১৭) এবং কল্যাণ রায় (২৪)। এদের মধ্যে নন্দ কিশোর রায় নীলফামারী জেলার ডোমার উপজেলার বোরাগাড়ি নয়নি বাকডোগড়া গ্রামের মৃত মধূসূদনের ছেলে, একই গ্রামেরনন্দ কিশোর রায়ের ছেলে পরিমল রায় (২১), নিত্যানন্দ রায় বোরাগাড়ি নৌদাবস গ্রামের তৈলক্ষ্য রায়ের ছেলে, সঞ্জয় চন্দ্র একই গ্রামের বড়কান্ড চন্দ্রের ছেলে ও কল্যাণ রায় মৃত সিবেনের ছেলে।

রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নীলফামারী-৫৬ বিজিবি জানায়, বোদা উপজেলার মালকাডাঙ্গা বিওপির আওতাধীন সীমান্ত এলাকায় বিজিবি টহল দল দায়িত্ব পালন করছিলেন। গোপন সংবাদে জানতে পারেন সীমান্তের মেইন পিলার ৭৭৫ এলাকা দিয়ে পাঁচ বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। খবর পেয়ে মালকাডাঙ্গা বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. নোয়াব আলী ৭ সদস্যকে নিয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে শুয়েরপাড় এলাকা থেকে ৫ বাংলাদেশিকে আটক করে। আটক ব্যক্তিদের জেলার বোদা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বিজিবি আরও জানায়, ঘটনার সময় টহল দলের উপস্থিতি টের পেয়ে মানবপাচার চক্রের সদস্য পঞ্চগড়ের বোদা উপজেলার আমতলা কাজিপাড়ার বানিয়াপাড়া গ্রামের মনোয়ার হোসেন পালিয়ে যায়। আটকদের তদন্ত ও জিজ্ঞাসাবাদে জানা গেছে, কারণ ছাড়াই স্বেচ্ছায় তারা ভারতে যাওয়ার প্রস্তুতি নিয়েছিল। যাওয়ার কোনো উপায় না পেয়ে বড় একটি মানবপাচার চক্রের মাধ্যমে ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা করেন। এসময় তারা হাতেনাতে সীমান্ত এলাকা থেকে আটক হয়।

-সংগৃহীত


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা