আজ
|| ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৩ই সফর, ১৪৪৮ হিজরি
৫ বছরে সড়কে নিহত ৩৫ হাজারের বেশি
প্রকাশের তারিখঃ ১৬ অক্টোবর, ২০২৪
২০১৯ সাল থেকে ২০২৪ সালের জুন মাস পর্যন্ত সাড়ে ৫ বছরে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৩২ হাজার ৭৩৩টি। এসব দুর্ঘটনায় নিহত হয়েছেন ৩৫ হাজার ৩৮৪ জন এবং আহত হয়েছেন ৫৩ হাজার ১৯৬ জন। একই সময়ে ১১ হাজার ৬৬৯টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ১১ হাজার ৫৯৩ জন। যা মোট নিহতের ৩২.৭৬ শতাংশ।
বুধবার (১৬ অক্টোবর) সকালে সংবাদ মাধ্যমে রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমানের পাঠানো দুর্ঘটনার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। সংগঠনটি ৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন নিউজ পোর্টাল, বিভিন্ন ইলেক্ট্রনিক মিডিয়া এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সাড়ে ৫ বছরে সড়ক দুর্ঘটনায় ৮৭ হাজার ৮৮৪ কোটি ১২ লাখ টাকার মানব সম্পদের ক্ষতি হয়েছে।
Copyright © 2026 Munshi Ganjer Khobor. All rights reserved.