আজ
|| ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৩ই সফর, ১৪৪৮ হিজরি
মিরকাদিমে ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের
প্রকাশের তারিখঃ ৬ নভেম্বর, ২০২৪
নিহত শুভ মিরকাদিমের কালিন্দীপাড়া এলাকার মুকুল ব্যাপারীর ছেলে। সোমবার (৪ নভেম্বর) রাত দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
নিহতের বাবা মুকুল ব্যাপারী বলেন, শনিবার রাতে শুভ আমাদের সঙ্গে বাড়িতেই ছিল। তখন স্থানীয় নাজমুল নামের একজনকে কয়েকজন আটকে রেখেছে এরকম খবর পেয়ে আমার ছেলে রামগোপালপুর চিশতী বাড়ির সামনে যায়। সেখানে গেলে ফয়সাল নামের একজন তাকে পেটে ছুরিকাঘাত করে। পরে খবর পেয়ে আমরা উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিই। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় আমার ছেলে মারা যায়।
তিনি আরও বলেন, আমার ছেলে কাপড়ের ব্যবসা করতো। কারও সঙ্গে শত্রুতা নেই। কী কারণে এ ঘটালো আমরা বুঝতে পারছি না। আমরা এর সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।
মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত ফয়সালকে আটক করা হয়েছে। এ বিষয়ে পরিবারের অভিযোগ সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Copyright © 2026 Munshi Ganjer Khobor. All rights reserved.