আজ
|| ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৭শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
দিঘিরপাড়ে দুই ড্রেজার ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা
প্রকাশের তারিখঃ ২০ নভেম্বর, ২০২৪
টংগিবাড়ী উপজেলার দিঘিরপাড়ে পদ্মার শাখা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই বালু ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল মঙ্গলবার বিকাল ৪টার দিকে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা ববি মিতু ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এসময় দিঘিরপাড় গ্রামের হাজী আব্দুল মান্নান খানের স্ত্রী রুশিয়া বেগমকে এক লাখ ও পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার বাঁশবাড়ি গ্রামের মালেক ফরাজীর ছেলে মো. বিল্লালকে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়।
Copyright © 2026 Munshi Ganjer Khobor. All rights reserved.