• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
Headline
মুন্সীগঞ্জ লঞ্চঘাটের The Burnt Bite Restaurant সিলগালা শ্রীনগরে অগ্নিকান্ডে মুদি দোকান পুড়ে ছাই শ্রীনগরে বসত ঘরে চুরির অভিযোগ আলদি বাজারে অভিযানে ২০ হাজার টাকা জরিমানা জেলা সাংস্কৃতিক জোট মুন্সীগঞ্জের আয়োজনে বর্ণিল পিঠা উৎসব দুর্গন্ধে অতিষ্ঠ পঞ্চসার: গুরুত্বপূর্ণ সড়কের পাশে পুকুরে ফেলা হচ্ছে ময়লা মিরকাদিমে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসিকে জরিমানা ঘন কুয়াশায় ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা: মোটরসাইকেল চালক নিহত, আরোহী গুরুতর আহত মুন্সীগঞ্জ পৌরসভায় বেগম রোকেয়া দিবস ২০২৫ পালিত কবুতর চুরির সন্দেহে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে নির্মম নির্যাতন, ভিডিও ভাইরাল; মূল অভিযুক্ত আটক গজারিয়ায় ঋণের চাপে গৃহবধূর আত্মহত্যা, তিন সন্তানের জননীর মর্মান্তিক মৃত্যু গজারিয়ায় আবাসিক হোটেলে অনৈতিক কার্যক্রমের অভিযোগে নারীসহ তিনজন আটক ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: মুন্সীগঞ্জের ৩৭২ ভোটকেন্দ্রে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা টঙ্গিবাড়ীতে দুই ভাইয়ের বসতঘর ভেঙে দখলের অভিযোগ, স্ত্রী–সন্তান নিয়ে পথে পথে ভুক্তভোগীরা শ্রীনগরে নিমকি তৈরিতে জীবিক মুন্সীগঞ্জের হানাদারমুক্ত দিবস: বীর শহীদদের স্মরণে নানা আয়োজন শ্রীনগরে খিচুড়ি বিরোধে রেস্টুরেন্টে ফাঁকা গুলি, এলাকাজুড়ে উত্তেজনা ভোরের কুয়াশায় খেজুরগাছের ডগায় রসের খোঁজে শ্রীনগরে অটোরিক্সা ও প্রাইভেটকার সংঘর্ষে আহত  ২ 

মুন্সিগঞ্জে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে পাঙাশ

Reporter Name / ৯৩ Time View
Update : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

পদ্মা ও মেঘনা বিধৌত মুন্সিগঞ্জের নদীতে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে পাঙাশ। প্রতিদিনই নদীতে মিলছে দেড়-দুই কেজি ওজনের পাঙাশ। আর এসব মাছ কিনতে সকাল থেকে জেলার হাট-বাজারগুলোতে ভিড় করছেন ক্রেতারা।

বিশেষ করে পদ্মা নদী তীরবর্তী মাওয়া মৎস্য আড়ৎ, হাসাইল মাছ বাজার ও দিঘীরপাড় বাজার সয়লাব নদীর পাঙাশে।

আকারভেদে প্রতি কেজি পাঙাশ বিক্রি হচ্ছে ৯০০-এক হাজার টাকায়।

হাসান ছৈয়াল নামের এক জেলে জানান, ইলিশের অভিযান শেষে হলে নদীতে ইলিশ মাছের জাল নিয়ে মাছ ধরতে যাই। এ সময় ইলিশ না এসে বড় বড় পাঙাশ আসে। আড়তগুলোতে ভালো দাম পাওয়ায় আমরা খুশি।

হাসাইল মৎস্য আড়তের আড়তদার বাবু হাওলাদার বলেন, প্রতি বছরই এসময় জেলেরা পদ্মা নদীতে বড় বড় পাঙাশ পেয়ে থাকে, এবারও তার ব্যতিক্রম নয়। গত বছর হাসাইল আড়তের এক জেলে একবার নদীতে জাল ফেলে সর্বোচ্চ ৮০ পিস পাঙাশ পেয়েছিল। এ বছর এখন পর্যন্ত হাসাইল মাছ ঘাটে প্রায় সহস্রাধিক শতাধিক পাঙাশ মাছ উঠেছে।

গনেশ নামের ক্রেতা বলেন, ৯৫০ টাকা দরে ১১ কেজি ওজনের একটি পাঙাশ কিনলাম। নদীর পাঙাশ খেতে খুবই সুস্বাদু তাই ভোরে আড়তে এসেছি কিনতে। পছন্দমতো কিনে নিলাম।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা