আজ
|| ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
সৌদি যুবরাজের বিরুদ্ধে রাষ্ট্রীয় তহবিল-ক্ষমতার অপব্যবহারের অভিযোগ
প্রকাশের তারিখঃ ২১ নভেম্বর, ২০২৪
সৌদি আরবের যুবরাজ, প্রধানমন্ত্রী ও দেশটির ডি-ফ্যাক্টো নেতা মোহাম্মদ বিন সালমানের (৩৯) বিরুদ্ধে রাষ্ট্রীয় তহবিল ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্রভিত্তিক বৈশ্বিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।
বুধবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে এইচআরডব্লিউ। সেখানে আনা হয়েছে এ অভিযোগ। ৯৩ পৃষ্ঠার প্রতিবেদনটিতে বলা হয়েছে, ২০১৭ সাল থেকে চলমান দুর্নীতি বিরোধী অভিযানের নামে সৌদির ভিন্ন মতাবলম্বী ব্যবসায়ী ও ধনকুবেরদের কোম্পানি ও সম্পত্তি জব্দ করছেন সৌদি যুবরাজ। ওই বছরই সৌদি নিজের পিতা বাদশাহ সালমান বিন আবদুলাজিজ আল সৌদের কাছ থেকে রাষ্ট্রের নির্বাহী ক্ষমতা গ্রহণ করেনি তিনি।
এইচআরডব্লিউর প্রতিবেদনে বলা হয়েছে, দুর্নীতি বিরোধী অভযানের নামে সৌদির ব্যবসায়ী ও ধনকুবেরদের কোম্পানি-সম্পত্তি জব্দ করছেন মোহাম্মদ বিন সালমান, পরে সেসব রাষ্ট্রীয় তহবিল পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডে (পিআইএফ) অন্তর্ভুক্ত করেছেন।ফলে স্বাভাবিক ভাবেই ফুলে-ফেঁপে উঠেছে পিআইএফের সম্পদের পরিমাণ। এক দশক আগে যেখানে এই তহবিলের সম্পদের পরিমাণ ছিল ৮ হাজার ৪০০ কোটি ডলার, সেখানে বর্তমানে এটির সম্পদের পরিমাণ পৌঁছেছে ৯২ হাজার ৫০০ কোটি ডলার।
Copyright © 2026 Munshi Ganjer Khobor. All rights reserved.