• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
Headline
মুন্সীগঞ্জ লঞ্চঘাটের The Burnt Bite Restaurant সিলগালা শ্রীনগরে অগ্নিকান্ডে মুদি দোকান পুড়ে ছাই শ্রীনগরে বসত ঘরে চুরির অভিযোগ আলদি বাজারে অভিযানে ২০ হাজার টাকা জরিমানা জেলা সাংস্কৃতিক জোট মুন্সীগঞ্জের আয়োজনে বর্ণিল পিঠা উৎসব দুর্গন্ধে অতিষ্ঠ পঞ্চসার: গুরুত্বপূর্ণ সড়কের পাশে পুকুরে ফেলা হচ্ছে ময়লা মিরকাদিমে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসিকে জরিমানা ঘন কুয়াশায় ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা: মোটরসাইকেল চালক নিহত, আরোহী গুরুতর আহত মুন্সীগঞ্জ পৌরসভায় বেগম রোকেয়া দিবস ২০২৫ পালিত কবুতর চুরির সন্দেহে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে নির্মম নির্যাতন, ভিডিও ভাইরাল; মূল অভিযুক্ত আটক গজারিয়ায় ঋণের চাপে গৃহবধূর আত্মহত্যা, তিন সন্তানের জননীর মর্মান্তিক মৃত্যু গজারিয়ায় আবাসিক হোটেলে অনৈতিক কার্যক্রমের অভিযোগে নারীসহ তিনজন আটক ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: মুন্সীগঞ্জের ৩৭২ ভোটকেন্দ্রে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা টঙ্গিবাড়ীতে দুই ভাইয়ের বসতঘর ভেঙে দখলের অভিযোগ, স্ত্রী–সন্তান নিয়ে পথে পথে ভুক্তভোগীরা শ্রীনগরে নিমকি তৈরিতে জীবিক মুন্সীগঞ্জের হানাদারমুক্ত দিবস: বীর শহীদদের স্মরণে নানা আয়োজন শ্রীনগরে খিচুড়ি বিরোধে রেস্টুরেন্টে ফাঁকা গুলি, এলাকাজুড়ে উত্তেজনা ভোরের কুয়াশায় খেজুরগাছের ডগায় রসের খোঁজে শ্রীনগরে অটোরিক্সা ও প্রাইভেটকার সংঘর্ষে আহত  ২ 

পরিত্যক্ত স্কুলের মালামাল নিয়ে যাওয়ার সময় উদ্ধার করলেন স্থানীয়রা

Reporter Name / ১০৮ Time View
Update : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার বেতকা ইউনিয়নের উত্তর রায় পুরা জেবি হাই স্কুলের মালামাল ভেঙে নিয়ে যাওয়ার সময় উদ্ধার করেছে স্থানীয়রা।

বুধবার (৪ ডিসেম্বর) পরিত্যক্ত স্কুলটির মালামাল কয়েকজন ভেঙে নিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা বাধা দেন। পরে টঙ্গিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার আদেশে ওই সমস্ত মালামাল স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় রাখা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার উত্তর রায়পুরা জেবি হাইস্কুলটি জাপান বাংলাদেশের যৌথ অর্থায়নে প্রায় ৩০ বছর আগে নির্মিত হয়। পরে ২০১৩ সালে উক্ত স্কুলের কার্যক্রম বন্ধ হওয়ার পরে স্কুলটি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। বুধবার (৪ ডিসেম্বর) সকাল ৯ টার দিকে উত্তর রায়পুরা গ্রামের মৃত রফিকুউল্লাহ বেপারী ছেলে তপন বেপারী, শামছুল আলম বেপারী, নুর নবী বেপারী ৩ ভাই মিলে উক্ত স্কুলের লোহার এঙ্গেল খুলে বিক্রি করতে চাইলে স্থানীয় লোকজন বাধা দেয়। এতে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরে স্থানীয়রা উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি অবহিত করা হলে তিনি শিক্ষা অফিসারকে পাঠায়।  শিক্ষা অফিসার বেতকা ইউনিয় পরিষদের হিসাব সহকারীকে ঘটনাস্থলে গিয়ে মালামাল আটক করতে বললে তিনি স্থানীয় ইউপি সদস্যকে নিয়ে উক্ত মাল আটক করে বেতকা ইউনিয়ন পরিষদে নিয়ে আসেন।

বেতকা ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী ইমরান হোসেন বলেন, আমি উপজেলা শিক্ষা অফিসারের কথা অনুযায়ী পরিষদের মেম্বারদেরকে নিয়ে মালামাল আটক করে বেতকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জিম্মায় রেখেছি।

এ ব্যপারে টঙ্গিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকতা মোস্তাফিজুর রহমান বলেন, ওই এলাকায় একটি হাই স্কুল ছিল। এটা আমাদের লিস্টে নেই। অনেকদিন যাবৎ স্কুলটি বন্ধ। পরিত্যক্ত স্কুলটি পড়ে ছিল। ওই এলাকার কিছু লোক ওটা ভেঙে নিয়ে যাচ্ছিল। আমাদের বিষয়টি অবহিত করা হলে আমি অফিসারকে পাঠিয়ে মালামালগুলো ইউপি সদস্যের জিম্মায় রাখতে বলেছি।

-সংগৃহীত


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা