আজ
|| ২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
মুন্সিগঞ্জে বিস্ফোরণে উড়ে গেলো শিশুর হাতের কবজি
প্রকাশের তারিখঃ ১০ ডিসেম্বর, ২০২৪
মুন্সিগঞ্জ পৌরসভার দক্ষিণ ইসলামপুরে ময়লার ভাগাড়ে পড়ে থাকা বোমাসদৃশ বস্তুর বিস্ফোরণে সজিব (১২) নামে এক শিশুর হাতের কবজি উড়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে গোপনাঙ্গসহ শরীরের বিভিন্ন অংশ। আহত শিশু নারায়ণগঞ্জ সদরের পাইকপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, রোববার (৮ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সজিব তার বাবা রাজু শেখ ও আরেক ভাইকে নিয়ে ময়লার ভাগাড়ে বোতল টোকাতে যায়। এসময় হঠাৎ বোমাসদৃশ বস্তুর বিস্ফোরণ হয়।
পরে ওই শিশুকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক।
মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের চিকিৎসক রুহুল আমিন জানান, বিস্ফোরণে তলপেট, পা ও দুই হাত ক্ষতিগ্রস্ত হয়েছে শিশুর।
Copyright © 2026 Munshi Ganjer Khobor. All rights reserved.