• শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
Headline
মুন্সীগঞ্জে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের মধ্যে সংঘর্ষ, আহত ৩ ঢাকা-মাওয়া হাইওয়ের হাঁসাড়ায় বাইক-ট্রাক সংঘর্ষে  আহত ২ মুন্সীগঞ্জ-৩ আসনে কামরুজ্জামান রতনের পথসভা ও গণসংযোগ শ্রীনগরে ঘর থেকে বিকাশ ব্যবসায়ীর লাশ উদ্ধার সিরাজদিখান ঘুড়ি নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু টঙ্গীবাড়ীতে দেশীয় অস্ত্র ও গাঁজাসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার মুন্সীগঞ্জের প্রাথমিক শিক্ষায় প্রধান শিক্ষক সংকট: ভারপ্রাপ্তের উপর শিক্ষার দায়িত্ব মুন্সীগঞ্জে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত র‌্যালি-আলোচনা সভা ও কম্বল বিতরণ মুন্সীগঞ্জে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে জরিমানা বিএনপি প্রার্থীকে সমর্থন দেওয়ায় গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাতার বাড়ি ভাংচুর গজারিয়ায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফিউচার ক্যাডেট একাডেমীর মেধা যাচাই বৃত্তির পুরস্কার বিতরণ সরিষার হলুদে রঙিন মুন্সিগঞ্জ: কম খরচে বেশি লাভে কৃষকের মুখে হাসি এনআইডি তথ্য বাণিজ্যে ইসি কর্মচারী জড়িত, গ্রেপ্তার দুজন বাফুফে নারী লিগে মুন্সিগঞ্জের গর্ব আফরিন আক্তার মুন্সীগঞ্জ লঞ্চঘাটের The Burnt Bite Restaurant সিলগালা শ্রীনগরে অগ্নিকান্ডে মুদি দোকান পুড়ে ছাই শ্রীনগরে বসত ঘরে চুরির অভিযোগ আলদি বাজারে অভিযানে ২০ হাজার টাকা জরিমানা জেলা সাংস্কৃতিক জোট মুন্সীগঞ্জের আয়োজনে বর্ণিল পিঠা উৎসব

অধ্যক্ষ মোনতাজ উদ্দিনকে গ্রেপ্তার: রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ

Reporter Name / ১৩৮ Time View
Update : শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫

মুন্সীগঞ্জের গজারিয়া কলিম উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোনতাজ উদ্দিন মর্তুজাকে পুলিশ গ্রেপ্তার করে ওয়ার্ড বিএনপি কার্যালয় ভাঙচুর মামলায় কারাগারে পাঠিয়েছে।

গ্রেপ্তারকৃত মোনতাজ উদ্দিন মর্তুজা (৫৩) নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ললাটি গ্রামের আলতাফ হোসেনের ছেলে। জানা গেছে, তিনি সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। বুধবার (৮ জানুয়ারি) দুপুর ১২টার দিকে কলেজ ক্যাম্পাসে অবস্থানকালে তাকে আটক করা হয়।

গজারিয়া থানার ওসি মো. আনোয়ার আলম আজাদ জানান, “হোসেন্দী ইউনিয়নের চর বলাকী গ্রামে ওয়ার্ড বিএনপি কার্যালয় ভাঙচুর মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।”

তথ্য অনুসন্ধানে জানা যায়, কলেজের অধ্যক্ষ পদ নিয়ে মোনতাজ উদ্দিনের সঙ্গে স্থানীয় একটি পক্ষের দীর্ঘদিনের বিরোধ ছিল। ২০২৪ সালের অক্টোবরে একটি এডহক কমিটি তাকে সাময়িক বরখাস্ত করে। তবে তিনি উচ্চ আদালতে রিট দায়ের করলে আদালত বরখাস্তের আদেশ তিন মাসের জন্য স্থগিত করেন এবং তার বহিষ্কার আদেশের বৈধতা চ্যালেঞ্জ করেন।

অধ্যক্ষ মোনতাজ উদ্দিন বলেন, “আমি একজন শিক্ষক, আমি কার্যালয় ভাঙচুর করতে যাব—এটি হাস্যকর। চর বলাকী গ্রামে আমি কখনো যাইনি। এটি সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসা।”

তবে মামলার বাদী মো. মাহফুজ বলেন, “আমি অধ্যক্ষ মোনতাজ উদ্দিনকে চিনি না। পুলিশ হয়তো তাদের কোনো কারণে তাকে মামলায় গ্রেপ্তার দেখিয়েছে। কার্যালয় ভাঙচুরে স্থানীয় আওয়ামী লীগ কর্মীরাই জড়িত ছিলেন, সেখানে বহিরাগত কেউ ছিল না।”

মুন্সিগঞ্জের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার বলেন, “একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।” তবে বাদী কেন আসামিকে চিনেন না, এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা