আজ
|| ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
দেশের সবাই সমান: গৃহায়ণ উপদেষ্টা আদিলুর রহমান খান
প্রকাশের তারিখঃ ১০ জানুয়ারি, ২০২৫
দেশের কেউ যেন নিজেকে বঞ্চিত মনে না করেন উল্লেখ করে গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, "এদেশে সবাই সমান।"
শুক্রবার (১০ জানুয়ারি) রাজধানীর উত্তরায় বৌদ্ধ সম্প্রদায়ের জন্য বরাদ্দ করা শ্মশানের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।
উপদেষ্টা জানান, "জুলাই অভ্যুত্থানে সব ধর্মের মানুষ অন্যায়ের বিরুদ্ধে রক্ত দিয়েছে। সবার সহযোগিতা থাকলে সব ধরনের সংস্কার সম্ভব হবে।"
একই অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেন, "স্বাধীনতার ৫০ বছর পরও ঢাকায় বৌদ্ধ সম্প্রদায়ের জন্য সৎকারের কোনো ব্যবস্থা ছিল না। বর্তমান অন্তর্বর্তী সরকার সেটি বাস্তবায়ন করেছে।"
দেশকে এগিয়ে নিতে সবাইকে সঙ্গে নেওয়ার গুরুত্ব উল্লেখ করে তিনি আরও জানান, উত্তরা ১৬ নম্বর সেক্টরে বৌদ্ধ মহাবিহারের জন্য নির্ধারিত ২৩ কাঠা জমিতে শেষকৃত্যের স্থান নির্মাণ করা হবে।
Copyright © 2026 Munshi Ganjer Khobor. All rights reserved.