• শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
Headline
মুন্সীগঞ্জে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের মধ্যে সংঘর্ষ, আহত ৩ ঢাকা-মাওয়া হাইওয়ের হাঁসাড়ায় বাইক-ট্রাক সংঘর্ষে  আহত ২ মুন্সীগঞ্জ-৩ আসনে কামরুজ্জামান রতনের পথসভা ও গণসংযোগ শ্রীনগরে ঘর থেকে বিকাশ ব্যবসায়ীর লাশ উদ্ধার সিরাজদিখান ঘুড়ি নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু টঙ্গীবাড়ীতে দেশীয় অস্ত্র ও গাঁজাসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার মুন্সীগঞ্জের প্রাথমিক শিক্ষায় প্রধান শিক্ষক সংকট: ভারপ্রাপ্তের উপর শিক্ষার দায়িত্ব মুন্সীগঞ্জে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত র‌্যালি-আলোচনা সভা ও কম্বল বিতরণ মুন্সীগঞ্জে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে জরিমানা বিএনপি প্রার্থীকে সমর্থন দেওয়ায় গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাতার বাড়ি ভাংচুর গজারিয়ায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফিউচার ক্যাডেট একাডেমীর মেধা যাচাই বৃত্তির পুরস্কার বিতরণ সরিষার হলুদে রঙিন মুন্সিগঞ্জ: কম খরচে বেশি লাভে কৃষকের মুখে হাসি এনআইডি তথ্য বাণিজ্যে ইসি কর্মচারী জড়িত, গ্রেপ্তার দুজন বাফুফে নারী লিগে মুন্সিগঞ্জের গর্ব আফরিন আক্তার মুন্সীগঞ্জ লঞ্চঘাটের The Burnt Bite Restaurant সিলগালা শ্রীনগরে অগ্নিকান্ডে মুদি দোকান পুড়ে ছাই শ্রীনগরে বসত ঘরে চুরির অভিযোগ আলদি বাজারে অভিযানে ২০ হাজার টাকা জরিমানা জেলা সাংস্কৃতিক জোট মুন্সীগঞ্জের আয়োজনে বর্ণিল পিঠা উৎসব

মুন্সিগঞ্জে ল্যাবএইডের বিরুদ্ধে ভুল মেডিকেল রিপোর্টের অভিযোগ, ভুক্তভোগী নারীর অভিযোগ দায়ের

Reporter Name / ১১৫ Time View
Update : বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫

মুন্সিগঞ্জের ল্যাবএইড ডায়াগনস্টিক সেন্টারে ভুল মেডিকেল রিপোর্ট প্রদানের অভিযোগ উঠেছে। এক ভুক্তভোগী নারী জেলা সিভিল সার্জনের কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন।

জাকিয়া সুলতানা দোলা (২৪) নামের ওই নারী গতকাল মঙ্গলবার সিভিল সার্জনের সাথে দেখা করে এ অভিযোগ করেন। তিনি জানান, শারীরিক অসুস্থতার কারণে গত ২৩ ফেব্রুয়ারি ল্যাবএইডের মুন্সিগঞ্জ শাখায় ডা. মো. মমতাজুল হকের পরামর্শে CBC টেস্ট করান। রিপোর্টে তার রক্তে WBC (শ্বেত রক্তকণিকা) এর পরিমাণ ১৪ হাজার দেখানো হয় এবং বলা হয় তার রক্তে বড় ভাইরাস রয়েছে, যা ক্যান্সারের সংক্রমণ ঘটাতে পারে।

এ কথা শুনে তিনি আতঙ্কিত হয়ে পড়েন এবং পরিচয় গোপন রেখে অন্য কয়েকজন ডাক্তারকে রিপোর্টটি দেখান। তারা তাকে দ্রুত দেশের বাইরে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন। পরবর্তীতে ২৪ ফেব্রুয়ারি তিনি রেনেসা ডায়াগনস্টিক কেয়ারে পুনরায় CBC টেস্ট করান। নতুন রিপোর্টে তার রক্তের অবস্থা স্বাভাবিক দেখানো হয়। একই দিনে নারায়ণগঞ্জের পপুলার ডায়াগনস্টিক সেন্টারে আরেকটি টেস্ট করান, সেখানেও রিপোর্ট স্বাভাবিক আসে।

জাকিয়া সুলতানা দোলা অভিযোগ করেন, ল্যাবএইডের ভুল রিপোর্টের কারণে তিনি মানসিক ও শারীরিকভাবে ভুগেছেন। তিনি দাবি করেন, ল্যাবএইডের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক।

এ বিষয়ে ল্যাবএইডের মুন্সিগঞ্জ শাখার ম্যানেজার পলাশ চন্দ্র বলেন, রিপোর্ট ভুল আসা দুঃখজনক। সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের কাছ থেকে ব্যাখ্যা চাওয়া হবে এবং ভুক্তভোগীকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা