আজ
|| ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৩ই জিলহজ, ১৪৪৭ হিজরি
শ্রীনগরে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
প্রকাশের তারিখঃ ১৪ মার্চ, ২০২৫
শ্রীনগরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. মহিন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জোবায়ের হাবিব, শ্রীনগর থানা অফিসার ইনচার্জ শাকিল আহমেদ, বীর মুক্তিযোদ্ধা শেখ মো. ইউনুছ, আব্দুল কাশেম, মো. মোতালেব, সামসুজ্জামান, উপজেলা প্রকৌশলী মহিফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ শংকার কুমার পাল, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. মাইনউদ্দিন সাআদ, উপজেলা সমাজ সেবা অফিসার অনিক রায়,
শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন, শ্রীনগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম শ্যামল, ষোলঘর একেএসকে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম তৌহিদুল ইসলাম, শিশু একাডেমীক অফিসার শামীম হোসেন, উপজেলার ইসলামিক ফাউন্ডেশনের এমসি মাওলানা শাহাদাৎ হোসাইন প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন বীর মুক্তিযোদ্ধা কমান্ডার, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও গণমাধ্যম কর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।
Copyright © 2026 Munshi Ganjer Khobor. All rights reserved.