• শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
Headline
মুন্সীগঞ্জে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের মধ্যে সংঘর্ষ, আহত ৩ ঢাকা-মাওয়া হাইওয়ের হাঁসাড়ায় বাইক-ট্রাক সংঘর্ষে  আহত ২ মুন্সীগঞ্জ-৩ আসনে কামরুজ্জামান রতনের পথসভা ও গণসংযোগ শ্রীনগরে ঘর থেকে বিকাশ ব্যবসায়ীর লাশ উদ্ধার সিরাজদিখান ঘুড়ি নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু টঙ্গীবাড়ীতে দেশীয় অস্ত্র ও গাঁজাসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার মুন্সীগঞ্জের প্রাথমিক শিক্ষায় প্রধান শিক্ষক সংকট: ভারপ্রাপ্তের উপর শিক্ষার দায়িত্ব মুন্সীগঞ্জে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত র‌্যালি-আলোচনা সভা ও কম্বল বিতরণ মুন্সীগঞ্জে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে জরিমানা বিএনপি প্রার্থীকে সমর্থন দেওয়ায় গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাতার বাড়ি ভাংচুর গজারিয়ায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফিউচার ক্যাডেট একাডেমীর মেধা যাচাই বৃত্তির পুরস্কার বিতরণ সরিষার হলুদে রঙিন মুন্সিগঞ্জ: কম খরচে বেশি লাভে কৃষকের মুখে হাসি এনআইডি তথ্য বাণিজ্যে ইসি কর্মচারী জড়িত, গ্রেপ্তার দুজন বাফুফে নারী লিগে মুন্সিগঞ্জের গর্ব আফরিন আক্তার মুন্সীগঞ্জ লঞ্চঘাটের The Burnt Bite Restaurant সিলগালা শ্রীনগরে অগ্নিকান্ডে মুদি দোকান পুড়ে ছাই শ্রীনগরে বসত ঘরে চুরির অভিযোগ আলদি বাজারে অভিযানে ২০ হাজার টাকা জরিমানা জেলা সাংস্কৃতিক জোট মুন্সীগঞ্জের আয়োজনে বর্ণিল পিঠা উৎসব

১২৮ বছর পর আবার অলিম্পিকে অন্তর্ভুক্ত হচ্ছে ক্রিকেট। অংশগ্রহণকারী দেশগুলোকে বাছাই করার জন্য টি-টোয়েন্টি র‍্যাংকিংকে মানদণ্ড হিসেবে ব্যবহার করা হতে পারে।

Reporter Name / ৯৫ Time View
Update : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫

অলিম্পিকে দীর্ঘ ১২৮ বছর পর ফিরছে ক্রিকেট। বুধবার (৯ এপ্রিল) আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) নির্বাহী বোর্ডের বৈঠকে জানানো হয়, ২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিকে ক্রিকেট ইভেন্টে ছয়টি করে পুরুষ ও নারী দল অংশ নেবে।এই আসরে ক্রিকেট খেলাটি হবে টি-টোয়েন্টি ফরম্যাটে, যেখানে প্রতিটি বিভাগে ৯০ জন করে অ্যাথলেট অংশ নেবে। অর্থাৎ, প্রতিটি দল সর্বোচ্চ ১৫ জন খেলোয়াড় নিয়ে স্কোয়াড গঠন করতে পারবে।তবে এখনো নিশ্চিত নয় কোন দেশগুলো কীভাবে অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করবে। আইসিসির পূর্ণ সদস্য দেশের সংখ্যা ১২টি এবং তাদের বাইরে রয়েছে ৯০টির বেশি সহযোগী সদস্য, যারা মূলত টি-টোয়েন্টি খেলায় অংশ নেয়। আয়োজক দেশ যুক্তরাষ্ট্র সরাসরি অংশগ্রহণের সুযোগ পেতে পারে, বাকি দলগুলোকে বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।ক্রীড়াবিষয়ক একটি সংবাদমাধ্যম জানিয়েছে, অলিম্পিকে খেলার যোগ্যতা নির্ধারণে টি-টোয়েন্টি দলের র‌্যাংকিংকে বিবেচনায় নেওয়া হতে পারে। বর্তমানে শীর্ষ ছয় দলের মধ্যে রয়েছে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা। তাদের পরের অবস্থানে রয়েছে পাকিস্তান (সাত) ও বাংলাদেশ (নবম)। যদিও চূড়ান্ত র‌্যাংকিং সময়ের সঙ্গে পরিবর্তিত হতে পারে।ক্রিকেট সর্বশেষ অলিম্পিকে খেলেছে ১৯০০ সালে, যেখানে গ্রেট ব্রিটেন স্বর্ণপদক এবং ফ্রান্স রৌপ্যপদক জিতেছিল। এরপর ক্রিকেট বৈশ্বিকভাবে জনপ্রিয় হলেও আর কখনো অলিম্পিকে জায়গা পায়নি। ১৯৮৬ সালের অ্যাথেন্স অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্ত করা হলেও দলসংখ্যা কম থাকায় ম্যাচ মাঠে গড়ায়নি।বছরের পর বছর ধরে ক্রিকেটকে অলিম্পিকে ফেরানোর নানা উদ্যোগ দেখা গেছে। এমনকি ২০২৪ অলিম্পিকেও ক্রিকেট অন্তর্ভুক্তির চেষ্টা হয়েছিল, তবে তা সফল হয়নি।২০২৮ সালে লস অ্যাঞ্জেলসে শুরু হতে যাওয়া অলিম্পিক আসরের উদ্বোধন হবে ১৪ জুলাই। সেখানে ৩৬টি খেলায় ৩৫১টি পদকের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন ১১,১৯৮ জন অ্যাথলেট।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা