আজ
|| ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
মুন্সীগঞ্জের সিরাজদিখানে মিষ্টির দোকানকে জরিমানা
প্রকাশের তারিখঃ ১০ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জের সিরাজদিখানে অভিযান চালিয়ে মহাগুরু মিষ্টান্ন ভান্ডার নামের এক দোকানকে দশ হাজার টাকা জরিমানা করেছে জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।বুধবার দুপুর একটা থেকে দুপুর দুইটা পর্যন্ত সিরাজদিখান বাজারে এ অভিযান পরিচালনা করেন প্রতিষ্ঠানটির সহকারী পরিচালক আসিফ আল আজাদ। অভিযানে মহাগুরু মিষ্টান্ন ভান্ডারে নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি করা হচ্ছে। দোকানটিকে দশ হাজার টাকা জরিমানা করা হয় এবং পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে স্বাস্থ্য সম্মত প্রক্রিয়ায় মিষ্টি তৈরি করবার নির্দেশনা দেয়া হয়।অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো: শাহ আলম মিয়া ও সিরাজদিখান থানা পুলিশের একটি টিম।
Copyright © 2026 Munshi Ganjer Khobor. All rights reserved.