আজ
|| ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি
মুন্সীগঞ্জে বিদেশী পিস্তলসহ গ্রেফতার
প্রকাশের তারিখঃ ১৩ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ সদরে অভিযান চালিয়ে বিদেশী পিস্তল ম্যাগাজিনসহ মইন উদ্দিন মোহন (৩৯) নামের একজনকে গ্রেফতার করেছে র্যাব-১০। শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার উত্তর মাকহাটি এলাকা থেকে একটি বিদেশী পিস্তল ও দুইটি খালি ম্যাগাজিনসহ তাকে গ্রেফতার করা হয়। সে পূর্ব মাকহাটি এলাকার মোবারক আলীর ছেলে। গ্রেফতারের পর এসআই চিরঞ্জীত গাইন উদ্ধারকৃত আলামত ঘটনাস্থলেই জব্দ তালিকা প্রস্তুত করেন। উদ্ধার অভিযান শেষে গ্রেফতারকৃত আসামিকে মুন্সীগঞ্জ সদর থানা হেফাজতে রাখা হয়। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় র্যাব- ১০।
Copyright © 2026 Munshi Ganjer Khobor. All rights reserved.