আজ
|| ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৭শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
গজারিয়ায় ৩ টি চুনা কারখানা গুড়িয়ে দিল তিতাস
প্রকাশের তারিখঃ ১৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জের গজারিয়ায় অবৈধ গ্যাস সংযোগ অভিযানে ৩টি চুনা কারখানা গুড়িয়ে দিয়েছে তিতাস। বুধবার সকাল ১১ টায় উপজেলার ভবেরচর ইউনিয়নের আনারপুরা এলাকায় দুটি এবং টেঙ্গারচর ইউনিয়নের ভাটেরচর নতুন রাস্থা এলাকায় ১টি অবৈধ চুনা কারখানা গুড়িয়ে দেয়া হয়। এসময় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে তিতাস। তিতাসগ্যাস কর্তৃপক্ষের পরিচালিত অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্বে পালন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মামুন শরীফ।অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন শরিফ জানান, “অবৈধ গ্যাস সংযোগে চলিত তিনটি চুনা কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং তিনটি কারখানা গুড়িয়ে দেয়া হয়েছে।অবৈধ কারখানার বিরুদ্ধে কিছু দিন পূর্বে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এক গণ বিজ্ঞপ্তির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ইতিমধ্যে তফসিলদারের কাছে যেসব জমিতে অবৈধ কারখানা স্থাপন করা হয়েছে ভূমি মালিকদের কাছে তথ্য চাওয়া হয়েছে। সকল তথ্য হাতে আসলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।তিতাসের ব্যবস্থাপক (অপারেশন সোনারগাঁও) জাহিদুল ইসলাম জানান, দীর্ঘদিন যাবত অবৈধ গ্যাস সংযোগে পরিচালিত এসব কারখানার বিরুদ্ধে অভিযানস চালিয়ে আসছি। অবৈধ গ্যাস সংযোগ বন্ধ করতে তিতাস কঠোর পদক্ষেপ নিবে।
Copyright © 2026 Munshi Ganjer Khobor. All rights reserved.