আজ
|| ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
শ্রীনগরে বিদেশী অস্ত্র উদ্ধার
প্রকাশের তারিখঃ ১৬ এপ্রিল, ২০২৫
শ্রীনগরে র্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া ১টি বিদেশী অস্ত্র উদ্ধার হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাত ১ টার দিকে উপজেলার বাঘড়া এলাকায় পরিত্যক্ত অবস্থায় ৩৭/৩৮ এমএম গ্যাসগানটি উদ্ধার করেন র্যাব সদস্যরা। র্যাব-১০’র অধিনায়কের পক্ষে এক প্রেস বিজ্ঞপ্তিতে সহকারী পুলিশ সুপার, সহকারী পরিচালক (মিডিয়া) শামীম হাসান সরদার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা শ্রীনগরের বাঘড়া এলাকায় অভিযান চালিয়ে পুলিশের লুট হওয়া ১টি অস্ত্রসহ ১ পুড়িয়া গাঁজা, খোলা অবস্থায় ১ বোতল বিদেশী মদ,তাসের প্যাকেট ও কিছু নগদ টাকা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Copyright © 2026 Munshi Ganjer Khobor. All rights reserved.