সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখানে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন ও জমির শ্রেণী পরিবর্তনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০ অনুযায়ী
ভ্রাম্যমান আদালত পরিচালনা করে পাইপ অপসারণ ও বিনষ্ট করেন সহকারী কমিশনার (ভুমি) বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট: মো: তৌহিদুল ইসলাম বারী।
রোববার ২০ জুলাই দুপুর আড়াই টা থেকে বেলা ৪ টা পর্যন্ত উপজেলার ইছাপুরা ও রশুনিয়া ইউনিয়নের কুসুমপুর ও রশুনিয়া বাবু বাড়ীর মোড় ও দানিয়া পাড়ায় ২ টি স্থানে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন ও জমির শ্রেণী পরিবর্তন দায়ে এ অভিযান পরিচালনা করে এ পাইপ অপসারণ ও বিনষ্ট করা হয়।
বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট: মো: তৌহিদুল ইসলাম বারী জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০ অনুযায়ী অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন ও জমির শ্রেণী পরিবর্তন করার দায়ে উপজেলার দুই স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করে বিপুল পরিমাণ পাইপ অপসারণ ও বিনষ্ট করি।তিনি আরো বলেন জনস্বার্থে অবৈধ ড্রেজার পরিচালনা, অননুমোদিত ভরাটের মাধ্যমে শ্রেণি পরিবর্তন প্রতিরোধে উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।