• বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
Headline
মুন্সীগঞ্জ লঞ্চঘাটের The Burnt Bite Restaurant সিলগালা শ্রীনগরে অগ্নিকান্ডে মুদি দোকান পুড়ে ছাই শ্রীনগরে বসত ঘরে চুরির অভিযোগ আলদি বাজারে অভিযানে ২০ হাজার টাকা জরিমানা জেলা সাংস্কৃতিক জোট মুন্সীগঞ্জের আয়োজনে বর্ণিল পিঠা উৎসব দুর্গন্ধে অতিষ্ঠ পঞ্চসার: গুরুত্বপূর্ণ সড়কের পাশে পুকুরে ফেলা হচ্ছে ময়লা মিরকাদিমে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসিকে জরিমানা ঘন কুয়াশায় ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা: মোটরসাইকেল চালক নিহত, আরোহী গুরুতর আহত মুন্সীগঞ্জ পৌরসভায় বেগম রোকেয়া দিবস ২০২৫ পালিত কবুতর চুরির সন্দেহে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে নির্মম নির্যাতন, ভিডিও ভাইরাল; মূল অভিযুক্ত আটক গজারিয়ায় ঋণের চাপে গৃহবধূর আত্মহত্যা, তিন সন্তানের জননীর মর্মান্তিক মৃত্যু গজারিয়ায় আবাসিক হোটেলে অনৈতিক কার্যক্রমের অভিযোগে নারীসহ তিনজন আটক ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: মুন্সীগঞ্জের ৩৭২ ভোটকেন্দ্রে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা টঙ্গিবাড়ীতে দুই ভাইয়ের বসতঘর ভেঙে দখলের অভিযোগ, স্ত্রী–সন্তান নিয়ে পথে পথে ভুক্তভোগীরা শ্রীনগরে নিমকি তৈরিতে জীবিক মুন্সীগঞ্জের হানাদারমুক্ত দিবস: বীর শহীদদের স্মরণে নানা আয়োজন শ্রীনগরে খিচুড়ি বিরোধে রেস্টুরেন্টে ফাঁকা গুলি, এলাকাজুড়ে উত্তেজনা ভোরের কুয়াশায় খেজুরগাছের ডগায় রসের খোঁজে শ্রীনগরে অটোরিক্সা ও প্রাইভেটকার সংঘর্ষে আহত  ২ 

শ্রীনগরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

Reporter Name / ৭৮ Time View
Update : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

শ্রীনগরে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম এসইডিপির আওতায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মো. মহিন উদ্দিন। মুন্সীগঞ্জ জেলা শিক্ষা অফিসার মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে ও শ্রীনগর উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রদীপ চন্দ্র পালের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রীনগর থানা অফিসার ইনচার্জ নাজমুল হুদা খান, শ্রীনগর সরকারি কলেজের প্রভাষক (অর্থনীতি) সমর বিশ্বাস। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক
শিক্ষা অফিসার নূর মোহাম্মদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রীনগর সরকারি সুফিয়া এ, হাই খান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুর্গা রানী শিকদার, শ্রীনগর পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবুল হোসেন, কামারগাঁও আইডিয়াল
উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মুহাম্মদ জাহাঙ্গীর খান, মেধাবী শিক্ষার্থী রাকিবুল ইসলাম, নাফিয়া ইসলাম, ইশতিয়াক মতিন মিয়াদ প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন কুকুটিয়া কমলাকান্ত ইন্সটিউশনের সাবেক প্রধান শিক্ষক বিমলানন্দ বসু, লস্করপুর হোসাইনিয়া কাশেমুল উলুম আলিম মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ মাছুম বিল্লাহসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও গণমাধ্যম কর্মী বৃন্দ।
জানা গেছে, এদিন শ্রীনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও মুন্সীগঞ্জ জেলা শিক্ষা অফিসের যৌথ আয়োজনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ২০২২ ও ২০২৩ সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের মোট ৪০ জন শেষ্ঠ শিক্ষার্থীকে সনদ ও ক্রেস্ট প্রদান
করা হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

শ্রীনগরে ফায়ার সার্ভিসের প্রস্তুতিমূলক মহড়া শ্রীনগর (ম্ন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে ফায়ার সার্ভিসের প্রস্তুতিমূলক মহড়া হয়েছে। ঘনঘন ভূমিকম্পে জনমনে আতঙ্ক বাড়ছে। এরই ধারাবাহিকতায় বুধবার সকালে শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশনের উদ্যোগে উপজেলার সদর এলাকার হরপাড়ায় এ এইচ খান টাওয়ারসহ বহুতল ভবনে বসবাসকারীদের সচেতনতায় এই মহড়া অনুষ্ঠিত হয়। ভূমিকম্পকালীন সময় বহুতল ভবনে অবস্থানকারীদের করনীয় সমন্ধে বাস্তাব প্রশিক্ষণ ও দুর্ঘটনা এড়াতে দিক নির্দেশনামূলক পরামর্শ দেওয়া হয় মহড়ায়। মহড়াটি পরিচালনা করেন শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ পদ্মা ব্রিজ জোন (কার্যালয়) এর ওসি দেলোয়ার হোসেন, পুলিশ পরিদর্শক মো. তোফায়েল আহমেদ, মো. দেলোয়ার, এএসআই কামাল হোসেন, এএসআই মুক্তা আক্তার, এএসআই আজিজুল হক, এএসআই আফিফা আক্তার সিফা, শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার বৃন্দ, বহুতল ভবনের সংশ্লিষ্ট মালিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। ফায়ার স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, যে কোনও দুর্যোগকালীন সময়ে উদ্ধার কাজে ব্যবহার করার জন্য ক্রেন, স্ক্যাভেটরসহ ভাড়ি ইকুইপমেন্ট দিয়ে সাময়িক সহায়তা করার জন্য আর্মি, সিভিল প্রশাসন ও বিভিন্ন সংস্থার ব্যক্তিবর্গের কাছে সহায়তার অনুরোধ করছি। বুধবার উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় ইউএনও মহোদয়ের প্রতি একটি প্রস্তাবনা রাখা হয়েছে।

ফেসবুকে আমরা