• শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
Headline
মুন্সীগঞ্জে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের মধ্যে সংঘর্ষ, আহত ৩ ঢাকা-মাওয়া হাইওয়ের হাঁসাড়ায় বাইক-ট্রাক সংঘর্ষে  আহত ২ মুন্সীগঞ্জ-৩ আসনে কামরুজ্জামান রতনের পথসভা ও গণসংযোগ শ্রীনগরে ঘর থেকে বিকাশ ব্যবসায়ীর লাশ উদ্ধার সিরাজদিখান ঘুড়ি নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু টঙ্গীবাড়ীতে দেশীয় অস্ত্র ও গাঁজাসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার মুন্সীগঞ্জের প্রাথমিক শিক্ষায় প্রধান শিক্ষক সংকট: ভারপ্রাপ্তের উপর শিক্ষার দায়িত্ব মুন্সীগঞ্জে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত র‌্যালি-আলোচনা সভা ও কম্বল বিতরণ মুন্সীগঞ্জে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে জরিমানা বিএনপি প্রার্থীকে সমর্থন দেওয়ায় গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাতার বাড়ি ভাংচুর গজারিয়ায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফিউচার ক্যাডেট একাডেমীর মেধা যাচাই বৃত্তির পুরস্কার বিতরণ সরিষার হলুদে রঙিন মুন্সিগঞ্জ: কম খরচে বেশি লাভে কৃষকের মুখে হাসি এনআইডি তথ্য বাণিজ্যে ইসি কর্মচারী জড়িত, গ্রেপ্তার দুজন বাফুফে নারী লিগে মুন্সিগঞ্জের গর্ব আফরিন আক্তার মুন্সীগঞ্জ লঞ্চঘাটের The Burnt Bite Restaurant সিলগালা শ্রীনগরে অগ্নিকান্ডে মুদি দোকান পুড়ে ছাই শ্রীনগরে বসত ঘরে চুরির অভিযোগ আলদি বাজারে অভিযানে ২০ হাজার টাকা জরিমানা জেলা সাংস্কৃতিক জোট মুন্সীগঞ্জের আয়োজনে বর্ণিল পিঠা উৎসব

জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও “উদ্যম” ভাস্কর্য উন্মোচনের মাধ্যমে জুলাই অভ্যুত্থান স্মরণ

Reporter Name / ৯৯ Time View
Update : বুধবার, ৩০ জুলাই, ২০২৫

মুন্সীগঞ্জের প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এক বিশেষ আয়োজনে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, আন্তঃক্লাস ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, “উদ্যম” শিরোনামে ভাস্কর্য উন্মোচন এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলার মান্যবর জেলা প্রশাসক ও প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি জনাব ফাতেমা তুল জান্নাত।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ প্রফেসর নাজমুন নাহার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, এবং অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ কাজী হুমায়ুন রশিদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শরীফ উল্যাহ।

অনুষ্ঠানে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ২৪ জন শিক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেওয়া হয়। এ ছাড়া শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতার মনোভাব ও শারীরিক সুস্থতা বৃদ্ধির লক্ষ্যে আন্তঃক্লাস ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

এদিন উদ্বোধন করা হয় খেলাধুলা ও সংগ্রামী চেতনার প্রতীক হিসেবে নির্মিত একটি শিল্পকর্ম — “উদ্যম” শিরোনামের ভাস্কর্য, যা তরুণ প্রজন্মের মাঝে উদ্দীপনা ও উৎসাহ জাগিয়ে তোলার লক্ষ্যেই স্থাপন করা হয়েছে।

একইসঙ্গে জুলাই মাসের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে পরিবেশবান্ধব উদ্যোগ হিসেবে একটি বৃক্ষরোপণ কর্মসূচিরও উদ্বোধন করা হয়, যেখানে অতিথিরা হাতে কলমে গাছ রোপণ করেন।

এমন আয়োজন শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের মাঝে উদ্দীপনা ও গর্বের আবহ তৈরি করে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা