আজ
|| ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩রা সফর, ১৪৪৮ হিজরি
জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও “উদ্যম” ভাস্কর্য উন্মোচনের মাধ্যমে জুলাই অভ্যুত্থান স্মরণ
প্রকাশের তারিখঃ ৩০ জুলাই, ২০২৫
মুন্সীগঞ্জের প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এক বিশেষ আয়োজনে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, আন্তঃক্লাস ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, "উদ্যম" শিরোনামে ভাস্কর্য উন্মোচন এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলার মান্যবর জেলা প্রশাসক ও প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি জনাব ফাতেমা তুল জান্নাত।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ প্রফেসর নাজমুন নাহার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, এবং অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ কাজী হুমায়ুন রশিদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শরীফ উল্যাহ।
অনুষ্ঠানে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ২৪ জন শিক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেওয়া হয়। এ ছাড়া শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতার মনোভাব ও শারীরিক সুস্থতা বৃদ্ধির লক্ষ্যে আন্তঃক্লাস ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
এদিন উদ্বোধন করা হয় খেলাধুলা ও সংগ্রামী চেতনার প্রতীক হিসেবে নির্মিত একটি শিল্পকর্ম — “উদ্যম” শিরোনামের ভাস্কর্য, যা তরুণ প্রজন্মের মাঝে উদ্দীপনা ও উৎসাহ জাগিয়ে তোলার লক্ষ্যেই স্থাপন করা হয়েছে।
একইসঙ্গে জুলাই মাসের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে পরিবেশবান্ধব উদ্যোগ হিসেবে একটি বৃক্ষরোপণ কর্মসূচিরও উদ্বোধন করা হয়, যেখানে অতিথিরা হাতে কলমে গাছ রোপণ করেন।
এমন আয়োজন শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের মাঝে উদ্দীপনা ও গর্বের আবহ তৈরি করে।
Copyright © 2026 Munshi Ganjer Khobor. All rights reserved.