আজ
|| ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ই সফর, ১৪৪৮ হিজরি
মুন্সীগঞ্জে ৫৪ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল ও সরঞ্জাম ধ্বংস
প্রকাশের তারিখঃ ৩১ জুলাই, ২০২৫
মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের দুর্গাবাড়ি এলাকায় অবৈধ
কারেন্ট জাল উৎপাদন ও মজুদের বিরুদ্ধে এককাট্টা হয়ে অভিযান চালিয়েছে
সদর উপজেলা মৎস্য বিভাগ। বাংলাদেশ কোস্ট গার্ড, পাগলা জোন, ঢাকার
সহায়তায় পরিচালিত এই অভিযানে দুটি কারেন্ট জাল তৈরির কারখানা এবং
দুটি গুদামে মজুদকৃত বিপুল পরিমাণ অবৈধ জাল ও সামগ্রী জব্দ করা হয়।
৩০ জুলাই বুধবার রাত ৯টা থেকে শুরু হয়ে বৃহস্পতিবার ৩১ জুলাই সকাল
৭টা পর্যন্ত চলা দীর্ঘ এই অভিযানে জব্দ করা হয় আনুমানিক ৪২ হাজারটি
মনোফিলামেন্ট সুতাসহ রিল, ৩ হাজার ৬০০ কেজি কারেন্ট জাল এবং ৬৮টি
চায়না দুয়ারী জাল। জব্দকৃত এসব অবৈধ সামগ্রীর বাজারমূল্য প্রায় ৫৪
লাখ ১৬ হাজার টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অভিযানে
নেতৃত্ব দেন মুন্সীগঞ্জ সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা
আবুল হাসেম। অভিযান শেষে জব্দকৃত সব অবৈধ সরঞ্জাম স্থানীয়
জনসাধারণের সামনে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। তিনি বলেন, “মৎস্য
স¤পদ রক্ষায় এমন অভিযান নিয়মিত চলবে। অবৈধভাবে কারেন্ট জাল উৎপাদন ও
বাজারজাতকরণ রোধে আমরা কঠোর অবস্থানে রয়েছি।”
Copyright © 2026 Munshi Ganjer Khobor. All rights reserved.