আজ
|| ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৩ই জিলহজ, ১৪৪৭ হিজরি
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক নিহত
প্রকাশের তারিখঃ ৮ আগস্ট, ২০২৫
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরের ওমপাড়া এলাকায় মোটরসাইকেল
দুর্ঘটনায় ঘটনাস্থলেই এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাতে এ
দুর্ঘটনা ঘটে। নিহতের নাম মো. সিয়াম (২৫)। তিনি মাদারীপুরের হাটুপাড়া
গ্রামের বাসিন্দা এবং মো. আলী আকবরের ছেলে। সিয়াম ঢাকার বংশাল এলাকায়
একটি গ্যারেজে কাজ করতেন। শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন
অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, ্য়ঁড়ঃ;সিয়াম রাতে মাওয়ায় বেড়াতে
এসেছিলেন। বেড়ানো শেষে মোটরসাইকেলযোগে ঢাকার বংশালের উদ্দেশে
ফিরছিলেন। পথে ওমপাড়া এলাকায় পৌঁছালে তার মোটরসাইকেল দুর্ঘটনায় পড়ে
যায়। শুক্রবার সকাল ৭ টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, রাস্তার মাঝে
মোটরসাইকেল ও সিয়ামের মরদেহ পড়ে আছে। তবে কোনো প্রত্যক্ষদর্শী পাওয়া
যায়নি বলে দুর্ঘটনার সঠিক কারণ জানা যায়নি। দুর্ঘটনায় অন্য কেউ আহত
হননি।
Copyright © 2026 Munshi Ganjer Khobor. All rights reserved.