মুন্সীগঞ্জে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান চালিয়ে মাদকসহ এক যুবককে আটক করেছে। সদর উপজেলার পানহাটা এলাকা থেকে শুক্রবার (২৪ অক্টোবর) রাতে মো. হৃদয় মাদবর (২৩) নামে ওই যুবককে ধাওয়া করে গ্রেপ্তার করা হয়।
মুন্সীগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) সজীব দে জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হৃদয় মাদবরের কাছ থেকে ১৮৫ পিস ইয়াবা, ৬০০ গ্রাম গাঁজা, ২৫ গ্রাম হেরোইন, ৩ পিস ক্রিস্টাল মেথ বা আইস, ৪টি মোবাইল ফোন, ছুরি, মাদক সেবনের সরঞ্জাম এবং মাদক বিক্রয় থেকে অর্জিত ৪ লাখ ৫৪ হাজার ২১৫ টাকা উদ্ধার করা হয়েছে।
এই ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।