আজ
|| ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ই সফর, ১৪৪৮ হিজরি
মুন্সীগঞ্জে আট কারখানায় অভিযান, বিপুল কারেন্ট জাল জব্দ ও আগুনে বিনষ্ট
প্রকাশের তারিখঃ ২৪ নভেম্বর, ২০২৫
মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের ডিঙ্গাভাঙ্গা এলাকায় অবৈধ কারেন্ট
জাল উৎপাদনকারীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়েছে মৎস্য বিভাগ। রবিবার
সকাল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত চলা এ অভিযানে আটটি কারেন্ট জাল উৎপাদন
কারখানা থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল ও সরঞ্জাম জব্দ করা হয়।
অভিযান পরিচালনা করেন ইলিশ স¤পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের পরিচালক
মোল্লা এমদাদুল্যাহ। সার্বিক তত্ত্বাবধান করেন জেলা মৎস্য কর্মকর্তা মো.
গোলাম মেহেদী হাসান। এসময় সহযোগিতা করেন বাংলাদেশ কোস্ট গার্ডের
পাগলা স্টেশন ও মুক্তারপুর নৌপুলিশ। সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুল
হাসেম বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযানে আনুমানিক ৭০ হাজার
মনোফিলামেন্ট সুতাসহ রিল, ৩৫ হাজার মনোফিলামেন্ট সুতাসহ ববিন এবং
প্রায় ৫০০ কেজি অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত এসব মালামাল
জনসমক্ষে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানে উপস্থিত থেকে বিশেষ
দিকনির্দেশনা প্রদান করেন প্রকল্পের উপপরিচালক মো. নাসির
Copyright © 2026 Munshi Ganjer Khobor. All rights reserved.