আজ
|| ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ || ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২১শে সফর, ১৪৪৮ হিজরি
মুন্সীগঞ্জে সেনাবাহিনীর বিশেষ অভিযান থানা থেকে লুট হওয়া শটগানসহ একজন গ্রেপ্তার
প্রকাশের তারিখঃ ৩০ নভেম্বর, ২০২৫
মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ
অভিযানে উদ্ধার হয়েছে থানা থেকে লুট হওয়া একটি শটগান এবং একটি
কার্তুজ। শনিবার (২৯ নভেম্বর ২০২৫) রাত ৭টা থেকে সেনাবাহিনীর টহল দল
মোল্লাকান্দির বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করে।
মুন্সীগঞ্জ সদর আর্মি ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে
সেনাবাহিনী জানায়, গত ১০ নভেম্বর মোল্লাকান্দিতে রাজনৈতিক সহিংসতার
সময় ছোড়া গুলিতে একজন নিহত ও কয়েকজন আহত হন। ঘটনার পর গোয়েন্দা সূত্রে
জানা যায়, এলাকায় থানা থেকে লুট হওয়া অস্ত্রসহ আরও কয়েকটি অবৈধ অস্ত্র
মজুদ রয়েছে। এর পরিপ্রেক্ষিতেই সেনাবাহিনী বিশেষ অভিযান শুরু করে।
অভিযানের একপর্যায়ে চরডুমুরিয়ার আনন্দপুর এলাকা থেকে একটি শটগান
(নম্বর: ৫এচ০৩৬৫৬০) উদ্ধার করা হয়-যা গত জুলাই মাসের আন্দোলনের সময়
মুন্সীগঞ্জ সদর থানা থেকে লুট হওয়া অস্ত্র হিসেবে শনাক্ত হয়েছে। এসময় কে এম
সোহেল রানা (৪৬) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
পরে আরও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আশুরান এলাকায় রতন দেওয়ানের বাড়িতে তল্লাশি
চালিয়ে পাওয়া যায় একটি কার্তুজ (১২ ঝঞঊজখওঘএ ওঞঅখণ)। তবে রতন দেওয়ানকে
পাওয়া যায়নি। উদ্ধার করা অস্ত্র, কার্তুজ এবং গ্রেপ্তারকৃত সোহেল রানাকে
আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
Copyright © 2026 Munshi Ganjer Khobor. All rights reserved.