আজ
|| ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ || ৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
মুন্সীগঞ্জে অস্বাস্থ্যকর খাবার পরিবেশন: মনির হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা
প্রকাশের তারিখঃ ১ ডিসেম্বর, ২০২৫
মুন্সীগঞ্জ সদর উপজেলার সিপাহীপাড়া চৌরাস্তায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার
রান্না ও পরিবেশনের অভিযোগে “মনির হোটেল”-কে ৫ হাজার টাকা জরিমানা
করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার দুপুর দুইটা থেকে তিনটা
পর্যন্ত জেলা কার্যালয়ের মনিটরিং অভিযানে এই জরিমানা করা হয়।
অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মনিটরিংয়ের সময় হোটেলের রান্নাঘরে নোংরা ও
অস্বাস্থ্যকর অবস্থা দেখা যায়। খাবারের কোনো মূল্য তালিকা টানানো ছিল না।
খাদ্য নিরাপত্তা আইন লঙ্ঘনের এসব কারণেই হোটেলের মালিক ‘মোহাম্মদ রাশেদুল
ইসলামকে’ তাৎক্ষণিকভাবে জরিমানা করা হয়। সহকারী পরিচালক ‘আসিফ আল
আজাদ’ বলেন, ‘খাবার প্রস্তুত থেকে পরিবেশন পর্যন্ত সব কিছুতেই
স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা বাধ্যতামূলক। নোংরা পরিবেশ ও মূল্য তালিকা
প্রদর্শন না করায় জরিমানা করা হয়েছে। হোটেল মালিককে সতর্কও করা হয়েছে।’
অভিযানে সহায়তা করেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা এ বি এম মিজানুল হক
এবং ব্যাটালিয়ন আনসার, মুন্সীগঞ্জের একটি টিম। ভোক্তা অধিকার সংরক্ষণ
অধিদপ্তর জানায়, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জেলার বিভিন্ন স্থানে এ ধরনের
অভিযান নিয়মিত চলবে।
Copyright © 2026 Munshi Ganjer Khobor. All rights reserved.