আজ
|| ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
মুন্সীগঞ্জে বেগম রোকেয়া স্মরণে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
প্রকাশের তারিখঃ ১০ ডিসেম্বর, ২০২৫
বাংলার নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার স্মরণে বাংলাদেশ মহিলা পরিষদ মুন্সীগঞ্জ
জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান
অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৪টায় জেলা শাখার অফিস কার্যালয়ে এ আয়োজন করা
হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট নাছিমা আক্তার। সভা
সঞ্চালনা করেন জেলা শাখার সহ-সভাপতি হামিদা খাতুন। বক্তারা বলেন, বেগম রোকেয়া
ছিলেন নারীমুক্তি ও নারীশিক্ষার পথিকৃৎ, যিনি সমাজ সংস্কার, শিক্ষা ও সাহিত্যচর্চার
মাধ্যমে নারীর অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার কাজ ও দৃষ্টিভঙ্গি
আজও নারীর অগ্রযাত্রায় প্রেরণার উৎস। এসময় শাহনাজ বেগম হীরাসহ মহিলা পরিষদের
অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। বেগম রোকেয়ার স্মরণে আয়োজিত রচনা
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আলোচনা সভা ও পুরস্কার
বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ মহিলা পরিষদের বিভিন্ন পাড়া কমিটির সদস্যসহ সংগঠনের
নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Copyright © 2026 Munshi Ganjer Khobor. All rights reserved.