আজ
|| ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ২রা মহর্রম, ১৪৪৮ হিজরি
ভোরের কুয়াশায় খেজুরগাছের ডগায় রসের খোঁজে
প্রকাশের তারিখঃ ১২ ডিসেম্বর, ২০২৫
শীতকাল মানেই খেজুরের রস। সকালে কুয়াশায় ভেজা গাছ থেকে নামানো টাটকা রসের গন্ধে যে ঘ্রাণ, তা শুধু খাবার নয় এ এক ধরনের স্মৃতি, এক ধরনের শেকড়ের টান। গ্রামের মাঠ, শীতের কাঁপুনি, আর গরম রসের হাঁ-ড়ির পাশে বসে থাকা মানুষগুলো মিলেই তৈরি হয় এক মিষ্টি সকাল। এই রস শুধু মুখের স্বাদ বদলায় না, বদলায় মনও শীতের ভোর চারদিক ঘন কুয়াশায় চাদরে ঢাকা ঠিক এমন সময়েই গ্রামের মাঠে দেখা গেল এক গাছির ব্যস্ততা খেজুরগাছের ডগায় উঠে তিনি সংগ্রহ করছেন মিষ্টি খেজুর রস। কাঁকন ঠাণ্ডা বাতাসে দুলতে থাকা পাতার ফাঁকে ফাঁকে ভেসে আসছে শীতের সকালবেলার নীরবতার শব্দ। বাংলার গ্রামাঞ্চলে শীতের অন্যতম বৈশিষ্ট্য এই খেজুর রস সংগ্রহ। ভোরের আলো ফুটতেই গাছিরা রস সংগ্রহে বেরিয়ে পড়ে। হাতে মাটি দিয়ে তৈরি কলসি, কোমরে বাঁধা দড়ি, আর পিঠে ঝোলা সব মিলিয়ে এটিই যেন গ্রামীণ জীবনের এক চিরচেনা দৃশ্য। খেজুরগাছের মাথায় সযত্নে কাটা স্থানে রাতে রাখা হাঁড়ি ভরে ওঠে সুস্বাদু
Copyright © 2026 Munshi Ganjer Khobor. All rights reserved.