আজ
|| ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি
মুন্সীগঞ্জ পৌরসভায় বেগম রোকেয়া দিবস ২০২৫ পালিত
প্রকাশের তারিখঃ ২২ ডিসেম্বর, ২০২৫
মুন্সীগঞ্জ পৌরসভা নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (ওটএওচ)-এর
আওতায় বেগম রোকেয়া দিবস ২০২৫ পালন করেছে মুন্সীগঞ্জ পৌরসভা। এ উপলক্ষে
পৌরসভার উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালীর আয়োজন করা হয়। এ বছর বেগম
রোকেয়া দিবসের প্রতিপাদ্য ছিল- “নারী ও কন্যার অগ্রযাত্রায় সাইবার
সহিংসতাকে না বলুন”। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মুন্সীগঞ্জ
পৌরসভার পরিত্যক্ত ভবনের সামনে এসে শেষ হয়।
র্যালী শেষে সেখানে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ পৌরসভার প্রশাসক মৌসুমী
মাহবুব। তিনি নারীদের অগ্রযাত্রায় মুন্সীগঞ্জ পৌরসভার গৃহীত বিভিন্ন
উন্নয়নমূলক কর্মকান্ড ও নারীবান্ধব কার্যক্রম নিয়ে বক্তব্য দেন।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক জনাব
আলেয়া ফেরদৌসী। এছাড়াও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী
কর্মকর্তা আব্দুর রব, মেডিকেল অফিসার শেখ মোস্তফা আলী, হিসাব রক্ষণ
কর্মকর্তা মো. কামরুল আলম এবং সহকারী প্রকৌশলী মো. মোশাররফ হোসেন।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন মুন্সীগঞ্জ পৌরসভার শহর পরিকল্পনাবিদ সুস্মিতা রহমান।
Copyright © 2026 Munshi Ganjer Khobor. All rights reserved.