আজ
|| ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৭শে জিলহজ, ১৪৪৭ হিজরি
লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড
প্রকাশের তারিখঃ ২৭ এপ্রিল, ২০২৬
মুন্সীগঞ্জে যাত্রীবাহী লঞ্চে মুমূর্ষু শিশুকে জরুরি চিকিৎসা সেবা প্রদান করেছে কোস্ট গার্ড। রোববার (২৬ এপ্রিল) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, এক ব্যক্তি তার অসুস্থ শিশুকে (২ বছর) নিয়ে উন্নত চিকিৎসার জন্য এম ভি সম্পদ লঞ্চ যোগে ভোলা থেকে ঢাকায় যাচ্ছিলেন। পথিমধ্যে লঞ্চটি দুপুর ১২টার দিকে চাঁদপুর সংলগ্ন এলাকায় পৌঁছালে শিশুটির শারীরিক অবস্থার অবনতি ঘটলে তৎক্ষণাৎ শিশুটির বাবা কোস্ট গার্ড জরুরি সেবা নম্বর ১৬১১১ এ বিষয়টি অবগত করেন।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, কোস্ট গার্ড স্টেশন পাগলা থেকে একটি মেডিকেল টিম হাই স্পিড বোটযোগে দ্রুত উক্ত লঞ্চে মুন্সীগঞ্জ এলাকায় গমন করে এবং শিশুটিকে প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করে।
তিনি আরও বলেন, পরবর্তীতে দ্রুত হাসপাতালে স্থানান্তরের জন্য শিশুটিকে কোস্ট গার্ডের বোট যোগে সদরঘাটে আনা হয় এবং সিভিল যানবাহন যোগে মা ও শিশু হাসপাতাল শ্যামলীতে পৌঁছে দেওয়া হয়।
Copyright © 2026 Munshi Ganjer Khobor. All rights reserved.