আজ
|| ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৫শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
পঞ্চসার বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ
প্রকাশের তারিখঃ ৩১ মে, ২০২৬
মুন্সীগঞ্জে বিয়ের প্রলোভনে ১৪ বছরের নাবালিকা ধর্ষণের অভিযোগে ধর্ষক মোফাজ্জলকে (৩৮) আটক করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের
ডিঙ্গাভাঙ্গা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মোফাজ্জল পটুয়াখালী জেলার কলাপাড়া থানার মেলাপাড়া এলাকার মৃত আকরাম শরীফের ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। জানা যায়, পঞ্চসার ইউনিয়নের ডিঙ্গাভাঙ্গা এলাকার রহমত মিয়ার বাড়িতে দীর্ঘদিন পাশাপাশি কক্ষে বসবাস করার সুবাদে অভিযুক্ত মোফাজ্জল এর সাথে (১৪) বছর বয়সী এক কিশোরীর সুসম্পর্ক গড়ে উঠে। একই বাড়িতে পাশের কক্ষে অভিযুক্ত মোফাজ্জল ভাড়াটিয়া হিসেবে বসবাস করত। সুসম্পর্কের সূত্রে বিভিন্ন সময়ে তার কক্ষে ভিকটিমকে একাধিকবার বিবাহের প্রলোভনে ধর্ষণ করে। গত ১৮ ই মে রাত ৩টার সময় ভিকটিমকে ধর্ষনকালে ভিকটিমের বাবা মা দেখে ফেললে অভিযুক্ত কৌশলে পালিয়ে যায়।
পরে, শনিবার (৩০ শে মে) রাতে স্থানীয় জনগণের সহায়তায় অভিযুক্ত মোফাজ্জলকে ঐ এলাকা হতে আটক করা হয় এবং জিজ্ঞাসাবাদে সে ঘটনার সত্যতা স্বীকার করে। এ বিষয়ে মামলা রুজু প্রক্রিয়াধীন।
Copyright © 2026 Munshi Ganjer Khobor. All rights reserved.