• রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
Headline
দীর্ঘ ৫৪ বছরের অপেক্ষার অবসান গজারিয়ার সন্তান রতনের জয়, আনন্দে ভাসছে পুরো উপজেলা মুন্সীগঞ্জে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের মধ্যে সংঘর্ষ, আহত ৩ ঢাকা-মাওয়া হাইওয়ের হাঁসাড়ায় বাইক-ট্রাক সংঘর্ষে  আহত ২ মুন্সীগঞ্জ-৩ আসনে কামরুজ্জামান রতনের পথসভা ও গণসংযোগ শ্রীনগরে ঘর থেকে বিকাশ ব্যবসায়ীর লাশ উদ্ধার সিরাজদিখান ঘুড়ি নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু টঙ্গীবাড়ীতে দেশীয় অস্ত্র ও গাঁজাসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার মুন্সীগঞ্জের প্রাথমিক শিক্ষায় প্রধান শিক্ষক সংকট: ভারপ্রাপ্তের উপর শিক্ষার দায়িত্ব মুন্সীগঞ্জে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত র‌্যালি-আলোচনা সভা ও কম্বল বিতরণ মুন্সীগঞ্জে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে জরিমানা বিএনপি প্রার্থীকে সমর্থন দেওয়ায় গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাতার বাড়ি ভাংচুর গজারিয়ায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফিউচার ক্যাডেট একাডেমীর মেধা যাচাই বৃত্তির পুরস্কার বিতরণ সরিষার হলুদে রঙিন মুন্সিগঞ্জ: কম খরচে বেশি লাভে কৃষকের মুখে হাসি এনআইডি তথ্য বাণিজ্যে ইসি কর্মচারী জড়িত, গ্রেপ্তার দুজন বাফুফে নারী লিগে মুন্সিগঞ্জের গর্ব আফরিন আক্তার মুন্সীগঞ্জ লঞ্চঘাটের The Burnt Bite Restaurant সিলগালা শ্রীনগরে অগ্নিকান্ডে মুদি দোকান পুড়ে ছাই শ্রীনগরে বসত ঘরে চুরির অভিযোগ আলদি বাজারে অভিযানে ২০ হাজার টাকা জরিমানা

শ্রীনগরে ঘর থেকে বিকাশ ব্যবসায়ীর লাশ উদ্ধার

Reporter Name / ৭ Time View
Update : শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬

 শ্রীনগরে ইমরান মোড়ল (২৫) নামে এক বিকাশ ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় উপজেলার বাঘড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের মোড়ল বাড়িতে নিজ ঘর থেকে ইমরানের মরদেহটি উদ্ধার করে শ্রীনগর থানা পুলিশ। ইমরান মধ্য বাঘড়ার মানিক মোড়লের ছেলে। পরিবারের দাবী ইমরানকে হত্যা করা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, ইমরানের বাবা প্রবাসী। মা ঢাকা বেড়াতে যায়। ইমরানের অন্তসত্ত্বা স্ত্রীও তার বাবার বাড়িতে গেছেন। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে ইমরানের সঙ্গে সর্বশেষ কথা হয় স্ত্রী আয়শা আক্তারের। শুক্রবার শ্বশুর বাড়িতে যাওয়ার কথা ছিল ইমরানের। সকালে ইমরানকে বেশ কয়েকবার ফোনে করে ফোন বন্ধ পায় আয়শা। পরে বিয়য়টি আয়শা তার শ্বাশুরিকে জানান। শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে বাড়িতে এসে মা-চাচারা পাকা ঘরের লোহার গেইটের তালা খুলে রুমে প্রবেশ করে মেঝেতে ইমরানের লাশ পড়ে থাকতে দেখেন। এ সময় ইমরানের গলায় মোবাইল চার্জারের তার পেঁচানো ছিলো। স্থানীয়রা জানান, ইমরান
গত ২০২৫ সালে সৌদি থেকে দেশে আসে।উপজেলার বালাশুর বাজার এলাকায় একটি বিকাশ-নগদের দোকান খুলে ব্যবসা শুরু করে। ভাগ্যকুল ইউনিয়নের কামারগাঁও এলাকার আয়শা আক্তারকে বিয়ে করে ইমরান। আয়শা আক্তার ৭ মাসের অন্তসত্ত্বা। ধারনা করা হচ্ছে ইমরানকে
পরিকল্পীতভাবে হত্যার পর বিকাশ/নগদ একাউন্টের মোবাইল নিয়ে গেছে দুর্বৃত্তরা।
বাঘড়া পুলিশ ক্যাম্প ইনচার্জ ও শ্রীনগর থানার সাব-
ইন্সপেক্টর হাবিবুর রহমান জানান, গলায় তার পেঁচানো অবস্থা লাশ উদ্ধার করা হয়। ঘটনাটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। লাশ ময়না তদন্তের জন্য
মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা