• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
Headline
পঞ্চসার বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ গজারিয়ায় নিখোঁজের ৪ দিন পর মেঘনায় মরদেহ, আটক ৪ সিরাজদিখানে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেফতার ৩ সরকারি গাছ কেটে ব্রীজ নির্মাণ, ইউপি সদস্যের পক্ষে এলাকাবাসীর সমর্থন! উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে জাতীয় শিক্ষা পদক পেলেন মো: জাহাঙ্গীর হোসেন  শ্রীনগরে চোরাইকৃত মালামালসহ হত্যা মামলার  আসামী গ্রেফতার  শ্রীনগরে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত  আসামী গ্রেফতার  মুন্সীগঞ্জ জেলা পরিষদ ভবনের সম্মুখভাগ সংস্কার কাজের উদ্বোধন মুন্সীগঞ্জে ১৯ মে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা

টঙ্গীবাড়ীতে দেশীয় অস্ত্র ও গাঁজাসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

Reporter Name / ৭৮ Time View
Update : সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে দেশীয় অস্ত্র ও গাঁজাসহ শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী সম্রাট হালদার (৩৫)কে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। রোববার (২৫ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার দিঘীরপাড় এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

আটককৃত সম্রাট হালদারের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা, ৩২টি দেশীয় ধারালো অস্ত্র, কিছু শনাক্তহীন মাদকদ্রব্য এবং পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে হকি স্টিক, রামদা, বেসবল স্টিক, লোহার স্প্রিং, চাপাতি, ছুরি, দা, ক্ষুর, চেইন স্টিক এবং মোটরসাইকেলের চেইন ও ডিস্ক।

মুন্সীগঞ্জ সদর আর্মি ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করার অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেপ্তারকৃত সম্রাট হালদার ও উদ্ধারকৃত আলামত টঙ্গীবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল হক ডাবলু জানান, আইনগত প্রক্রিয়া শেষে সম্রাট হালদারকে আদালতে প্রেরণ করা হবে। সেনাবাহিনী জানিয়েছেন, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অবৈধ মাদকদ্রব্যের বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং জনগণকে সন্দেহজনক কার্যকলাপ জানাতে আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা