• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
Headline
পঞ্চসার বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ গজারিয়ায় নিখোঁজের ৪ দিন পর মেঘনায় মরদেহ, আটক ৪ সিরাজদিখানে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেফতার ৩ সরকারি গাছ কেটে ব্রীজ নির্মাণ, ইউপি সদস্যের পক্ষে এলাকাবাসীর সমর্থন! উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে জাতীয় শিক্ষা পদক পেলেন মো: জাহাঙ্গীর হোসেন  শ্রীনগরে চোরাইকৃত মালামালসহ হত্যা মামলার  আসামী গ্রেফতার  শ্রীনগরে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত  আসামী গ্রেফতার  মুন্সীগঞ্জ জেলা পরিষদ ভবনের সম্মুখভাগ সংস্কার কাজের উদ্বোধন মুন্সীগঞ্জে ১৯ মে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা

বিএনপি প্রার্থীকে সমর্থন দেওয়ায় গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাতার বাড়ি ভাংচুর

Reporter Name / ৮৮ Time View
Update : রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬

মুন্সীগঞ্জ-৩ আসনের বিএনপির প্রার্থী মোঃ কামরুজ্জামান রতনকে সমর্থন
দেওয়ায় মুন্সীগঞ্জ জেলার গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাতা মোঃ ফারুক হোসেনের
বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করেছে দুর্বৃত্তরা। গত ১৫ জানুয়ারি রাতে
গজারিয়া উপজেলার হোসেন্দী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ১৬ জানুয়ারি
ফারুক হোসেন অজ্ঞাত ব্যক্তিদের আসামী করে গজারিয়া থানায় জিডি দায়ের
করেছেন। বর্তমানে তার তদন্ত করছে পুলিশ। অন্যদিকে ঘটনার পর থেকে গণঅধিকার
পরিষদের প্রতিষ্ঠাতা মোঃ ফারুক হোসেনের বৃদ্ধ মা হোসনেআরা বেগমসহ
পরিবারের সদস্যরা আতঙ্কের মধ্যে রয়েছে বলে জানা গেছে।
গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাতা মোঃ ফারুক হোসেন বলেন, গত ১৪ জানুয়ারি
মুন্সীগঞ্জ-৩ আসনের বিএনপির প্রার্থী কামরুজ্জামান রতনকে সমর্থন দেন
তিনি ও তার সংগঠন। এর পরদিন ১৫ জানুয়ারি রাতে একদল দুর্বৃত্ত তার বাড়িতে
হামলা চালিয়ে ইটপাটকেল নিক্ষেপ করে ভাংচুর করে। এ ঘটনায় তিনি পুলিশকে
জানিয়েছেন। কিন্তু গতকাল শনিবার পর্যন্ত হামলাকারীদের সনাক্ত করা সম্ভব হয়নি।
বর্তমানে তার বৃদ্ধ মা ও পরিবারের সদস্যরা রাত হলেই আতঙ্কের মধ্যে থাকে। জানতে
চাইলে হোসেন্দী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ আলী
জানান, ইটপাটকেল নিক্ষেপ করে বসতবাড়ির জানালার কাঁচ ভাংচুর করা হয়েছে।
কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের কেউই দেখনি। গজারিয়া থানার
এসআই মোহাম্মদ বিন আসাদ জানান, দায়ের করা জিডির তদন্ত চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা