• রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
Headline
দীর্ঘ ৫৪ বছরের অপেক্ষার অবসান গজারিয়ার সন্তান রতনের জয়, আনন্দে ভাসছে পুরো উপজেলা মুন্সীগঞ্জে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের মধ্যে সংঘর্ষ, আহত ৩ ঢাকা-মাওয়া হাইওয়ের হাঁসাড়ায় বাইক-ট্রাক সংঘর্ষে  আহত ২ মুন্সীগঞ্জ-৩ আসনে কামরুজ্জামান রতনের পথসভা ও গণসংযোগ শ্রীনগরে ঘর থেকে বিকাশ ব্যবসায়ীর লাশ উদ্ধার সিরাজদিখান ঘুড়ি নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু টঙ্গীবাড়ীতে দেশীয় অস্ত্র ও গাঁজাসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার মুন্সীগঞ্জের প্রাথমিক শিক্ষায় প্রধান শিক্ষক সংকট: ভারপ্রাপ্তের উপর শিক্ষার দায়িত্ব মুন্সীগঞ্জে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত র‌্যালি-আলোচনা সভা ও কম্বল বিতরণ মুন্সীগঞ্জে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে জরিমানা বিএনপি প্রার্থীকে সমর্থন দেওয়ায় গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাতার বাড়ি ভাংচুর গজারিয়ায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফিউচার ক্যাডেট একাডেমীর মেধা যাচাই বৃত্তির পুরস্কার বিতরণ সরিষার হলুদে রঙিন মুন্সিগঞ্জ: কম খরচে বেশি লাভে কৃষকের মুখে হাসি এনআইডি তথ্য বাণিজ্যে ইসি কর্মচারী জড়িত, গ্রেপ্তার দুজন বাফুফে নারী লিগে মুন্সিগঞ্জের গর্ব আফরিন আক্তার মুন্সীগঞ্জ লঞ্চঘাটের The Burnt Bite Restaurant সিলগালা শ্রীনগরে অগ্নিকান্ডে মুদি দোকান পুড়ে ছাই শ্রীনগরে বসত ঘরে চুরির অভিযোগ আলদি বাজারে অভিযানে ২০ হাজার টাকা জরিমানা

সিরাজদিখান ঘুড়ি নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

Reporter Name / ৭ Time View
Update : শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় বিদ্যুতের তারে আটকে থাকা ঘুড়ি নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিদু বর্মন (১০) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার শেখরনগর ইউনিয়নের বরাম বাজার সংলগ্ন বর্মনপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সিদু স্থানীয় জীবন বর্মনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশে খেলাধুলার সময় সিদুর ঘুড়িটি পাশের বৈদ্যুতিক তারে আটকে যায়। পরে ঘুড়িটি নামাতে গিয়ে সে একটি লোহার রড দিয়ে তারে স্পর্শ করে। এতে সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় সে।
পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।
পল্লী বিদ্যুৎ সমিতির নিমতলা অফিসের ইনচার্জ এজিএম আরিফ জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে। বর্তমানে ওই এলাকায় বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক রয়েছে।
শেখরনগর তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) সানজিত বলেন, দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা শিশুদের বৈদ্যুতিক তারের আশপাশে খেলাধুলা থেকে বিরত রাখতে সচেতনতার ওপর গুরুত্বারোপ করেছেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা