• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
Headline
পঞ্চসার বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ গজারিয়ায় নিখোঁজের ৪ দিন পর মেঘনায় মরদেহ, আটক ৪ সিরাজদিখানে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেফতার ৩ সরকারি গাছ কেটে ব্রীজ নির্মাণ, ইউপি সদস্যের পক্ষে এলাকাবাসীর সমর্থন! উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে জাতীয় শিক্ষা পদক পেলেন মো: জাহাঙ্গীর হোসেন  শ্রীনগরে চোরাইকৃত মালামালসহ হত্যা মামলার  আসামী গ্রেফতার  শ্রীনগরে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত  আসামী গ্রেফতার  মুন্সীগঞ্জ জেলা পরিষদ ভবনের সম্মুখভাগ সংস্কার কাজের উদ্বোধন মুন্সীগঞ্জে ১৯ মে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা

মুন্সীগঞ্জে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত র‌্যালি-আলোচনা সভা ও কম্বল বিতরণ

Reporter Name / ৯৩ Time View
Update : রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬

“কুষ্ঠরোগ নিরাময়যোগ্য, সামাজিক কুসংস্কার প্রকৃত বাধা”-এই
প্রতিপাদ্যে মুন্সীগঞ্জে পালিত হয়েছে বিশ্ব কুষ্ঠ দিবস। রোববার সকাল ১১টার
দিকে মুন্সীগঞ্জ সিভিল সার্জনের কার্যালয়ের সামনে দিবসটি উপলক্ষে একটি
র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে সিভিল সার্জনের কার্যালয়ের সম্মেলন কক্ষে
আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় কুষ্ঠ রোগীদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
পরে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের সামনে কুষ্ঠ রোগ বিষয়ে জনসচেতনতা
বাড়াতে লিফলেট বিতরণ করা হয়। জাতীয় কুষ্ঠ কর্মসূচি, দ্য লেপ্রোসী মিশন
বাংলাদেশ ও ইফেক্ট হোপের সহযোগিতায় এবং সিভিল সার্জন কার্যালয়ের
আয়োজনে এসব কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. এটিএম ওবাইদুর
রহমান। এতে উপস্থিত ছিলেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার
(টিবি ও লেপ্রোসী) ও সহকারী অধ্যাপক (ইনসুটু) ডা. জসীম উদ্দীন ভূইঁয়া,
এমওডিসি ডা. দেবরাজ মালাকার, মেডিকেল অফিসার ডা. সজিব হোসেন,
সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. নাসির উদ্দিন, প্রোগ্রাম অর্গানাইজার
রোজিনা বেগম, দ্য লেপ্রোসী মিশন বাংলাদেশের এফ. এফ. বিভাস বৈদ্য ও মো.
বদরুজ্জামানসহ আরও অনেকে। আলোচনা সভায় বক্তারা বলেন, কুষ্ঠ রোগের লক্ষণ শনাক্ত
হওয়ার সঙ্গে সঙ্গে রোগীদের নিকটস্থ হাসপাতালে নেওয়া প্রয়োজন। এ রোগ
স¤পর্কে সামাজিক ভুল ধারণা ও কুসংস্কার দূর করা গেলে ২০৩৫ সালের মধ্যে দেশে
কুষ্ঠ রোগকে নিয়ন্ত্রণে আনা সম্ভব।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা