
শ্রীনগর রেলওয়ে স্টেশনে প্রথমবারের মত যাত্রীবাহী ট্রেন যাত্রাবিরতি শুরু করেছে। রবিবার বিকাল সাড়ে ৩টার দিকে
রাজশাহী থেকে ছেড়ে আসা আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস নামক ট্রেনটি শ্রীনগর রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি করে। এ সময় বিশেষ মুহুর্তের সাক্ষী ধরে রাখতে রেলওয়ে স্টেশন ও ট্রেন সংশ্লিষ্টজনদের ফুল দিয়ে বরণ করার পাশাপাশি মিষ্টি বিতরণ করেন স্থানীয়রা।
এ সময় উপ¯ি’ত ছিলেন মজিদপুর দয়হাটা কফিল উদ্দিন চৌধুরী ইনস্টিটিউটের এডহক কমিটির সভাপতি মুহাম্মদ জাহাঙ্গীর খান, সিজুয়ে কিন্ডারগার্টেন এন্ড স্কুলের অধ্যক্ষ আব্দুল লতিফ, শ্রীনগর প্রেসক্লাবের সভাপতি আরিফ হোসেন,
সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম শ্যামল, ব্যবসায়ী মো. রুবেল খানসহ শিক্ষক, গণমাধ্যম কর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এদিন রাজশাহী থেকে ছেড়ে দুপুর ১:১৮ মিনিটে শ্রীনগর স্টেশনে আসার কথা থাকলেও বিলম্ব হয়। শ্রীনগর রেলওয়ে স্টেশন মাষ্টার মো. হালিমুজ্জামান বলেন, যান্ত্রিকক্রুটির কারণে প্রায় ২ ঘন্টা দেরীতে ট্রেনটি শ্রীনগর স্টেশনে যাত্রাবিরতি করে। কয়েক মিনিট বাদে ট্রেন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে স্টেশন
ছেড়ে যায়।
জানা গেছে, এখন থেকে নিয়মিত শ্রীনগর রেলওয়ে স্টেশনে আন্তঃনগর ট্রেন যাত্রাবিরতি করবে। সময়সূচি অনুসারে রাজশাহী থেকে ছেড়ে আসা আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস ট্রেনটি দুপুর ১:১৮ মিনিটে শ্রীনগর রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি করবে। অপরদিকে ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেন বিকাল ৩:৩৩ মিনিটে শ্রীনগর রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি করবে। শ্রীনগর রেলওয়ে স্টেশনে ট্রেন যাত্রাবিরতির শুরুর মধ্যে দিয়ে এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের আশা-আকাঙ্খার পূরণ হচ্ছে। এই সেবা চালুর কারণে এখান থেকে হাজার হাজার যাত্রী ট্রেনে ভ্রমণ করে দেশের বিভিন্ন স্নেথা যাতায়াত করতে পারবেন। বহুলকাঙ্খিত ট্রেন যাত্রাবিরতি চালু করায় স্থানীয়দের মাঝে আনন্দ বিরাজ করছে।