• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
Headline
পঞ্চসার বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ গজারিয়ায় নিখোঁজের ৪ দিন পর মেঘনায় মরদেহ, আটক ৪ সিরাজদিখানে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেফতার ৩ সরকারি গাছ কেটে ব্রীজ নির্মাণ, ইউপি সদস্যের পক্ষে এলাকাবাসীর সমর্থন! উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে জাতীয় শিক্ষা পদক পেলেন মো: জাহাঙ্গীর হোসেন  শ্রীনগরে চোরাইকৃত মালামালসহ হত্যা মামলার  আসামী গ্রেফতার  শ্রীনগরে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত  আসামী গ্রেফতার  মুন্সীগঞ্জ জেলা পরিষদ ভবনের সম্মুখভাগ সংস্কার কাজের উদ্বোধন মুন্সীগঞ্জে ১৯ মে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা

সিরাজদিখানের ইছাপুরা বাজারে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

Reporter Name / ৮১ Time View
Update : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা বাজারে ভেজাল ও অনিয়মের
অভিযোগে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মুন্সীগঞ্জ জেলা কার্যালয়। মঙ্গলবার দুপুর ১টা থেকে আড়াইটা পর্যন্ত এ মনিটরিং
কার্যক্রম পরিচালিত হয়। অভিযানকালে বাজারের বিভিন্ন মুদি ও ফলের দোকানে
মূল্য তালিকা প্রদর্শন ও ক্রয় রশিদ সংরক্ষণের বিষয়ে ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া
হয়। মনিটরিংয়ের সময় মেসার্স লিটন স্টোরে জর্দার রঙের নামে নন-ফুডগ্রেড
টেক্সটাইল রঙ বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে দোকানটির মালিক মোহাম্মদ
লিটনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া পণ্য সামগ্রীর মূল্য তালিকা প্রদর্শন না করায় মেসার্স ইসলাম স্টোরের
মালিক মোহাম্মদ ইসলামকে ২ হাজার টাকা, হাবিব স্টোরের মালিক হাবিবউল্লাহ
খানকে ২ হাজার টাকা এবং জহিরুল ফল ভান্ডারের মালিক মোহাম্মদ রিয়াজ উদ্দিনকে
২ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা
কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। এসময় সহযোগিতা করেন
উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. শাহ আলম এবং সিরাজদিখান থানা পুলিশের
একটি টিম।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা