• বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
Headline
সিরাজদিখানের ইছাপুরা বাজারে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা মুন্সীগঞ্জে বেদে পল্লীতে গ্রাম আদালত বিষয়ক জনসচেতনতামূলক সভা মোল্লাকান্দিতে সেনা অভিযানে ককটেলসহ আটক ১ ১৭ বছর পর মুন্সীগঞ্জে তিন আসন পুনর্দখলে বিএনপি দীর্ঘ ৫৪ বছরের অপেক্ষার অবসান গজারিয়ার সন্তান রতনের জয়, আনন্দে ভাসছে পুরো উপজেলা মুন্সীগঞ্জে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের মধ্যে সংঘর্ষ, আহত ৩ ঢাকা-মাওয়া হাইওয়ের হাঁসাড়ায় বাইক-ট্রাক সংঘর্ষে  আহত ২ মুন্সীগঞ্জ-৩ আসনে কামরুজ্জামান রতনের পথসভা ও গণসংযোগ শ্রীনগরে ঘর থেকে বিকাশ ব্যবসায়ীর লাশ উদ্ধার সিরাজদিখান ঘুড়ি নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু টঙ্গীবাড়ীতে দেশীয় অস্ত্র ও গাঁজাসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার মুন্সীগঞ্জের প্রাথমিক শিক্ষায় প্রধান শিক্ষক সংকট: ভারপ্রাপ্তের উপর শিক্ষার দায়িত্ব মুন্সীগঞ্জে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত র‌্যালি-আলোচনা সভা ও কম্বল বিতরণ মুন্সীগঞ্জে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে জরিমানা বিএনপি প্রার্থীকে সমর্থন দেওয়ায় গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাতার বাড়ি ভাংচুর গজারিয়ায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফিউচার ক্যাডেট একাডেমীর মেধা যাচাই বৃত্তির পুরস্কার বিতরণ সরিষার হলুদে রঙিন মুন্সিগঞ্জ: কম খরচে বেশি লাভে কৃষকের মুখে হাসি এনআইডি তথ্য বাণিজ্যে ইসি কর্মচারী জড়িত, গ্রেপ্তার দুজন বাফুফে নারী লিগে মুন্সিগঞ্জের গর্ব আফরিন আক্তার

১৭ বছর পর মুন্সীগঞ্জে তিন আসন পুনর্দখলে বিএনপি

Reporter Name / ৪ Time View
Update : সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের মাধ্যমে দীর্ঘ ১৭ বছর পর মুন্সীগঞ্জের তিনটি সংসদীয় আসন পুনরুদ্ধার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। জেলার তিনটি আসনে বিজয়ী হয়েছেন দলটির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ, সমাজকল্যাণ সম্পাদক কামরুজ্জামান রতন এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ মো. আব্দুল্লাহ। ২০০৮ সালের নির্বাচনে জেলার তিন আসনেই বিএনপি প্রার্থীরা পরাজিত হয়ে আসনগুলো বাংলাদেশ আওয়ামী লীগ-এর দখলে যায়।

গত ১২ ফেব্রুয়ারি মধ্যরাতে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সৈয়দা নুরমহল আশরাফী বেসরকারিভাবে ফল ঘোষণা করেন। ঘোষিত ফল অনুযায়ী, মুন্সীগঞ্জ-২ আসনে আব্দুস সালাম আজাদ, মুন্সীগঞ্জ-৩ আসনে কামরুজ্জামান রতন এবং মুন্সীগঞ্জ-1 আসনে শেখ মো. আব্দুল্লাহ নির্বাচিত হন।

মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপির অতীত ইতিহাস বেশ সমৃদ্ধ। দলটির সাবেক মহাসচিব ও প্রয়াত রাষ্ট্রপতি এ.কিউ.এম. বদরুদ্দোজা চৌধুরী পাঁচবার এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে উপনির্বাচনে তাঁর ছেলে মাহি বি চৌধুরী সংসদ সদস্য হন। তবে তিনি দলত্যাগ করলে আসনটি বিএনপির হাতছাড়া হয় এবং বিকল্পধারাও সেটি ধরে রাখতে পারেনি। ২০০৮ সালের নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে সুকুমার রঞ্জন ঘোষ প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং ২০১৪ সালেও পুনর্নির্বাচিত হন। ২০১৮ সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে মাহি বি চৌধুরী জয়ী হন। সর্বশেষ ২০২৪ সালের নির্বাচনে আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন আহমেদ নির্বাচিত হন। এবার ধানের শীষ প্রতীকে শেখ মো. আব্দুল্লাহর বিজয়ের মধ্য দিয়ে ১৭ বছর পর আসনটি পুনরায় বিএনপির দখলে আসে।

মুন্সীগঞ্জ-২ আসনে ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনে বিএনপির মিজানুর রহমান সিনহা আওয়ামী লীগের নূরুল ইসলাম খান বাদল ও সাগুফতা ইয়াসমিন এমিলি-কে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে বিএনপি সরকার গঠন করলে তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তবে ২০০৮ সালের নির্বাচনে সাগুফতা ইয়াসমিন এমিলির কাছে পরাজিত হয়ে আসনটি হারায় বিএনপি। এবার আব্দুস সালাম আজাদের জয়ের মাধ্যমে দীর্ঘ বিরতির পর আসনটি পুনরুদ্ধার হলো।

মুন্সীগঞ্জ-৩ আসনে ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনে বিএনপির আব্দুল হাই টানা তিনবার নির্বাচিত হন। কিন্তু ২০০৮ সালে বিএনপির এম শামসুল ইসলামকে পরাজিত করে আওয়ামী লীগের এম ইদ্রিস আলী সংসদ সদস্য হন। ফলে আসনটি বিএনপির হাতছাড়া হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কামরুজ্জামান রতনের বিজয়ের মাধ্যমে ১৭ বছর পর এ আসনটিও পুনরায় বিএনপির ঘরে ফিরেছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা