• শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
Headline
মুন্সীগঞ্জ শহর বাজারে ভোক্তা অধিকার দপ্তরের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা সিরাজদিখানের ইছাপুরা বাজারে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা মুন্সীগঞ্জে বেদে পল্লীতে গ্রাম আদালত বিষয়ক জনসচেতনতামূলক সভা মোল্লাকান্দিতে সেনা অভিযানে ককটেলসহ আটক ১ ১৭ বছর পর মুন্সীগঞ্জে তিন আসন পুনর্দখলে বিএনপি দীর্ঘ ৫৪ বছরের অপেক্ষার অবসান গজারিয়ার সন্তান রতনের জয়, আনন্দে ভাসছে পুরো উপজেলা মুন্সীগঞ্জে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের মধ্যে সংঘর্ষ, আহত ৩ ঢাকা-মাওয়া হাইওয়ের হাঁসাড়ায় বাইক-ট্রাক সংঘর্ষে  আহত ২ মুন্সীগঞ্জ-৩ আসনে কামরুজ্জামান রতনের পথসভা ও গণসংযোগ শ্রীনগরে ঘর থেকে বিকাশ ব্যবসায়ীর লাশ উদ্ধার সিরাজদিখান ঘুড়ি নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু টঙ্গীবাড়ীতে দেশীয় অস্ত্র ও গাঁজাসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার মুন্সীগঞ্জের প্রাথমিক শিক্ষায় প্রধান শিক্ষক সংকট: ভারপ্রাপ্তের উপর শিক্ষার দায়িত্ব মুন্সীগঞ্জে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত র‌্যালি-আলোচনা সভা ও কম্বল বিতরণ মুন্সীগঞ্জে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে জরিমানা বিএনপি প্রার্থীকে সমর্থন দেওয়ায় গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাতার বাড়ি ভাংচুর গজারিয়ায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফিউচার ক্যাডেট একাডেমীর মেধা যাচাই বৃত্তির পুরস্কার বিতরণ সরিষার হলুদে রঙিন মুন্সিগঞ্জ: কম খরচে বেশি লাভে কৃষকের মুখে হাসি এনআইডি তথ্য বাণিজ্যে ইসি কর্মচারী জড়িত, গ্রেপ্তার দুজন

মুন্সীগঞ্জ শহর বাজারে ভোক্তা অধিকার দপ্তরের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

Reporter Name / ১ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

মুন্সীগঞ্জ সদর উপজেলার শহর বাজারে মনিটরিং অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা
অধিকার সংরক্ষণ অধিদপ্তর-এর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়। মঙ্গলবার সকাল সাড়ে ১১টা
থেকে দুপুর দেড়টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে বাজারের বিভিন্ন মুদি, ফল, গরুর গোশত, মুরগি, সবজি, মিষ্টির
দোকান ও গরুর দুধের বাজারে তদারকি করা হয়। ব্যবসা প্রতিষ্ঠানের মূল্য তালিকা ও
ক্রয় রশিদ যাচাই করা হয়। এ সময় ব্যবসায়ীদের মূল্য তালিকা প্রদর্শন ও ক্রয় রশিদ
সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়।
মনিটরিংয়ে দেখা যায়, শাহীন ফল ভান্ডারে ফলের মূল্য তালিকা প্রদর্শন করা হয়নি। এ
অভিযোগে দোকানটির মালিক মোহাম্মদ শাহীন ব্যাপারিকে এক হাজার টাকা
জরিমানা করা হয়। গরুর দুধের বাজারে রুহুল আমিনের বিরুদ্ধে পানি মিশ্রিত দুধ
বিক্রির প্রমাণ পাওয়া গেলে তাকেও এক হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া
পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় দেলোয়ার স্টোরের মালিক দেলোয়ার শেখকে এক
হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। এ সময়
সহযোগিতা করেন মুন্সীগঞ্জ জেলা ক্যাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর
সরকার মন্টু, বাজার কমিটির সভাপতি মোঃ এনামুল হক, জেলা স্যানিটারি
ইন্সপেক্টর মোঃ জামাল উদ্দিন মোল্লা, পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর লিনা সাহা
এবং মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের একটি দল।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা