• বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
Headline
মুন্সীগঞ্জে অটোরিকশা চালক হত্যা: ১৯ দিন পর মরদেহ উদ্ধার, পরিকল্পনাকারীসহ আটক ৪ মুন্সিগঞ্জে সুন্দরবন এক্সপ্রেসের ধাক্কায় কৃষি কর্মকর্তা নিহত মুন্সীগঞ্জ শহর বাজারে ভোক্তা অধিকার দপ্তরের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা সিরাজদিখানের ইছাপুরা বাজারে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা মুন্সীগঞ্জে বেদে পল্লীতে গ্রাম আদালত বিষয়ক জনসচেতনতামূলক সভা মোল্লাকান্দিতে সেনা অভিযানে ককটেলসহ আটক ১ ১৭ বছর পর মুন্সীগঞ্জে তিন আসন পুনর্দখলে বিএনপি দীর্ঘ ৫৪ বছরের অপেক্ষার অবসান গজারিয়ার সন্তান রতনের জয়, আনন্দে ভাসছে পুরো উপজেলা মুন্সীগঞ্জে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের মধ্যে সংঘর্ষ, আহত ৩ ঢাকা-মাওয়া হাইওয়ের হাঁসাড়ায় বাইক-ট্রাক সংঘর্ষে  আহত ২ মুন্সীগঞ্জ-৩ আসনে কামরুজ্জামান রতনের পথসভা ও গণসংযোগ শ্রীনগরে ঘর থেকে বিকাশ ব্যবসায়ীর লাশ উদ্ধার সিরাজদিখান ঘুড়ি নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু টঙ্গীবাড়ীতে দেশীয় অস্ত্র ও গাঁজাসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার মুন্সীগঞ্জের প্রাথমিক শিক্ষায় প্রধান শিক্ষক সংকট: ভারপ্রাপ্তের উপর শিক্ষার দায়িত্ব মুন্সীগঞ্জে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত র‌্যালি-আলোচনা সভা ও কম্বল বিতরণ মুন্সীগঞ্জে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে জরিমানা বিএনপি প্রার্থীকে সমর্থন দেওয়ায় গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাতার বাড়ি ভাংচুর গজারিয়ায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফিউচার ক্যাডেট একাডেমীর মেধা যাচাই বৃত্তির পুরস্কার বিতরণ

মুন্সিগঞ্জে সুন্দরবন এক্সপ্রেসের ধাক্কায় কৃষি কর্মকর্তা নিহত

Reporter Name / ৪ Time View
Update : বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় ট্রেনের ধাক্কায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. জিয়াউর রহমান (৩৮) নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কেউটখালী এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের সহকর্মী সাদ্দাম হোসেন জানান, সকালে একটি খালখনন কর্মসূচির সাইট পরিদর্শন শেষে তিনি অফিসে ফিরছিলেন। এ সময় কেউটখালী এলাকায় মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইন পার হওয়ার সময় দ্রুতগতির ট্রেনটি পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতরভাবে ছিটকে রেললাইনের পাশে পড়ে যান।

খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মুন্সিগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ হাবিবুর রহমান জানান, জিয়াউর রহমান প্রায় ১৩ বছর ধরে শ্রীনগর উপজেলা কৃষি অফিসে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি ঢাকার ধামরাই এলাকায়। তিনি স্ত্রী ও দুই সন্তান নিয়ে শ্রীনগরে ভাড়া বাসায় বসবাস করতেন। পারিবারিক জীবনে তিনি এক ছেলে ও এক মেয়ের জনক। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা