• রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
Headline
মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা গজারিয়াতে বীর মুক্তিযোদ্ধার ওপর হামলা: ১৭ জনের বিরুদ্ধে মামলা, একজন গ্রেপ্তার লৌহজংয়ে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ১ মুন্সীগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার গজারিয়ায় পরিযায়ী পাখি শিকার: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাসহ ৬ জনকে জরিমানা  মুন্সীগঞ্জে ১৫ জুলাইযোদ্ধার গেজেট বাতিল, প্রজ্ঞাপন জারি সরকারের মুন্সিগঞ্জে অটিজম শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ জাতীয় সংসদকে যুক্তি ও সমাধানের কেন্দ্র করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান রমজানে সৌদি উপহারের খেজুর: মুন্সিগঞ্জের ১৮০ কার্টুন কোথায়—সামাজিক মাধ্যমে আলোচনা জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মুন্সীগঞ্জে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া

শ্রীনগরে অগ্নিকান্ডে মুদি দোকান পুড়ে ছাই

Reporter Name / ৭৯ Time View
Update : সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬

শ্রীনগরে গভীর রাতে একটি মুদি দোকানে রহস্যজনক অগ্নিকান্ডের ঘটনায় প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার কুকুটিয়া ইউনিয়নের পশ্চিম নওপাড়া মাদ্রাসা সংলগ্ন সড়কের পাশে মেসার্স তারেক ষ্টোর নামক দোকানটি মালামালসহ পুড়ে যায়। দোকানটির
মালিক মোকাজ্জল শিকদার আগুনের ঘটনায় শ্রীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। স্থানীয়রা জানায়, গভীর রাতে তারেকদের
দোকানে আগুন লাগার খবর শোনতে পেয়ে ঘটনাস্থলে আসেন তারা। পরে এলাকাবাসী ও ফায়ার ফাইটাররা আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে
ইউনিয়নটির বিট-পুলিশ অফিসার ঘটনাস্থলে পরিদর্শন করেন। স্থানীয় ইউপি সদস্য মো. তাজুল ইসলাম বলেন, যখন দোকানে আগুন লাগার খবর
শুনতে পাই, তখন এলাকায় বিদ্যুৎ ছিল না। আগুন নিয়ন্ত্রণে আনায় আশ পাশের অন্যান্য দোকান রক্ষা পায়। মেসার্স তারেক ষ্টোরের মো. তারেক শিকদারের দাবী করেন, পূর্ব শক্রুতার জেরে আমাদের দোকানে আগুন দেওয়া হয়েছে। এ ঘটনায় ২টি ফ্রিজ, বিভিন্ন আসবাবপত্র ও মুদি মালামালসহ টিনের দোকান ঘরটি সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে গেছে। আর্থিকভাবে অন্তত ১০ লাখ টাকার ক্ষতিসাধন করেছে দুর্বৃত্তরা।
এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হয় বলেন তিনি। শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, খবর পেয়ে
স্থানীয়দের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তাৎক্ষনিকভাবে অগ্নিকান্ডের সূত্রপাতা জানা সম্ভব হয়নি। কুকুটিয়া ইউনিয়নের বিট পুলিশ অফিসার ও শ্রীনগর থানার সাব-ইন্সপেক্টর রিপন আহমেদ
জানান, অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে একটি অভিযোগ লেখা হচ্ছে। অভিযোগপত্র এখনও হাতে পাইনি। হাতে পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা