• শনিবার, ০২ মে ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
Headline
মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা গজারিয়াতে বীর মুক্তিযোদ্ধার ওপর হামলা: ১৭ জনের বিরুদ্ধে মামলা, একজন গ্রেপ্তার লৌহজংয়ে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ১ মুন্সীগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার গজারিয়ায় পরিযায়ী পাখি শিকার: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাসহ ৬ জনকে জরিমানা  মুন্সীগঞ্জে ১৫ জুলাইযোদ্ধার গেজেট বাতিল, প্রজ্ঞাপন জারি সরকারের মুন্সিগঞ্জে অটিজম শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ জাতীয় সংসদকে যুক্তি ও সমাধানের কেন্দ্র করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান রমজানে সৌদি উপহারের খেজুর: মুন্সিগঞ্জের ১৮০ কার্টুন কোথায়—সামাজিক মাধ্যমে আলোচনা জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মুন্সীগঞ্জে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া

এ সপ্তাহে ব্যাংক থেকে নগদ তোলা যাবে ৩ লাখ টাকা

Reporter Name / ১৪৩ Time View
Update : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪

৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা শুরু হলেও পুলিশের কার্যক্রম এখনো পুরোপুরি শুরু হয়নি। নগদ টাকা পরিবহনে নিরাপত্তাশঙ্কা আছে। এ ছাড়া অনেকেই ব্যাংক থেকে বেশি নগদ টাকা উত্তোলন করে ব্যাংক খাত অস্থিতিশীল করতে পারেন—এমন আশঙ্কা আছে।

এ পরিস্থিতিতে দুই সপ্তাহ ধরে ব্যাংক থেকে টাকা উত্তোলনের ক্ষেত্রে সীমাবদ্ধতা আছে। এ সপ্তাহের জন্য নির্দেশনা, এক হিসাব থেকে তিন লাখের বেশি নগদ টাকা উত্তোলন করা যাবে না। গত সপ্তাহে সর্বোচ্চ দুই লাখ এবং আগের সপ্তাহে সর্বোচ্চ এক লাখ টাকা উত্তোলন করার সুযোগ ছিল। অর্থাৎ এ সপ্তাহে সীমা কিছুটা বাড়ানো হলো।

বাংলাদেশ ব্যাংক গতকাল শনিবার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বা এমডিদের এক জরুরি বার্তায় এ নির্দেশনা দিয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, নিরাপত্তার কারণে শাখায় টাকা স্থানান্তর করতে সমস্যা হচ্ছে। সে জন্য এক হিসাব থেকে তিন লাখ টাকার বেশি উত্তোলন করা যাবে না। চেকের মাধ্যমে লেনদেন তদারকি জোরদার করতে হবে এবং সন্দেহজনক লেনদেন বন্ধ করতে হবে।

নগদ টাকা উত্তোলনে সীমা থাকলেও গ্রাহকেরা যেকোনো পরিমাণ টাকা স্থানান্তর ও ডিজিটাল লেনদেন করতে পারবেন।

-সংগৃহীত


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা