• সোমবার, ১৮ মে ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
Headline
মুন্সীগঞ্জ জেলা পরিষদ ভবনের সম্মুখভাগ সংস্কার কাজের উদ্বোধন মুন্সীগঞ্জে ১৯ মে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা গজারিয়াতে বীর মুক্তিযোদ্ধার ওপর হামলা: ১৭ জনের বিরুদ্ধে মামলা, একজন গ্রেপ্তার লৌহজংয়ে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ১ মুন্সীগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার গজারিয়ায় পরিযায়ী পাখি শিকার: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাসহ ৬ জনকে জরিমানা  মুন্সীগঞ্জে ১৫ জুলাইযোদ্ধার গেজেট বাতিল, প্রজ্ঞাপন জারি সরকারের মুন্সিগঞ্জে অটিজম শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ জাতীয় সংসদকে যুক্তি ও সমাধানের কেন্দ্র করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান

মুন্সীগঞ্জে ১৯ মে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা সংবাদ সম্মেলন

Reporter Name / ৩ Time View
Update : রবিবার, ১৭ মে, ২০২৬

সরকারের নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে
আগামী ১৯ থেকে ২১ মে পর্যন্ত সারাদেশের ন্যায় মুন্সীগঞ্জেও অনুষ্ঠিত হতে
যাচ্ছে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’। এ উপলক্ষে রোববার মুন্সীগঞ্জ
জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা
হয়।
সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৌসুমী মাহবুব জানান,
ভূমি মন্ত্রণালয় ভূমিসংক্রান্ত সেবাসমূহ অটোমেশনের মাধ্যমে জনগণের
দোরগোড়ায় পৌঁছে দিতে নানা উদ্যোগ গ্রহণ করেছে। সহজ, স্বচ্ছ ও
ডিজিটালাইজড ভূমিসেবা নিশ্চিত করা এবং নাগরিক সচেতনতা বৃদ্ধি করাই এ
মেলার মূল লক্ষ্য।
তিনি জানান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক
রহমান আগামী ১৯ মে সকাল সাড়ে ১০টায় ঢাকার তেজগাঁওস্থ ভূমি ভবনে
কেন্দ্রীয়ভাবে মেলার উদ্বোধন করবেন। পরে একইদিন মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের
কার্যালয় প্রাঙ্গণে জেলা পর্যায়ের মেলার উদ্বোধন করা হবে।
সংবাদ সম্মেলনে বলা হয়, ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা : সুরক্ষিত
ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ মেলায় ভূমিসেবা
ডিজিটালাইজেশন স¤পর্কে জনসচেতনতা বৃদ্ধি, নাগরিকদের দোরগোড়ায়
ভূমিসেবা সহজলভ্য করা, অনলাইন ভূমিসেবা ব্যবহারে উৎসাহ প্রদান, ভূমি উন্নয়ন
কর আদায়ে সহযোগিতা এবং ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধির উদ্যোগ
নেওয়া হয়েছে।
মেলা উপলক্ষে ১৯ মে সকাল ৯টায় জেলা প্রশাসন ও সদর ভূমি অফিসের কর্মকর্তা-
কর্মচারী, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, এনজিও
প্রতিনিধি ও সাধারণ নাগরিকদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হবে।
র‌্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে পতাকা-৭১ এলাকা
প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হবে।
মেলা প্রাঙ্গণে সেবাগ্রহীতাদের জন্য ৮টি স্টল স্থাপন করা হবে। এর মধ্যে থাকবে
এসএ শাখা, ভূমি অধিগ্রহণ শাখা, রেকর্ডরুম শাখা, রেভিনিউ মুন্সীখানা,
ভিপি শাখা, সদর উপজেলা ভূমি অফিস, পৌর ভূমি অফিস এবং ভূমি সেবা
সহায়তা কেন্দ্র। এসব স্টল থেকে ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা ও পরামর্শ
তাৎক্ষণিকভাবে প্রদান করা হবে।

দ্বিতীয় দিন ২০ মে সাধারণ নাগরিক, শিক্ষক-শিক্ষার্থী ও সেবাগ্রহীতাদের জন্য
সরাসরি ভূমিসেবা প্রদান কার্যক্রম চলবে। এদিন সদর উপজেলার সহকারী কমিশনার
(ভূমি) সাধারণ নাগরিকদের অভিযোগ ও শুনানি গ্রহণ করে তাৎক্ষণিক নি®পত্তির
উদ্যোগ নেবেন। পাশাপাশি জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)
গণশুনানিতে অংশ নেবেন।
মেলায় ভূমি বিষয়ক বই, আইন ও বিধিমালা নিয়ে পৃথক স্টল থাকবে। এছাড়া
নাগরিকদের সচেতন করতে অডিও-ভিডিও কনটেন্ট প্রদর্শন, পুস্তিকা ও লিফলেট
বিতরণ করা হবে।

সমাপনী দিন ২১ মে সকাল ১০টায় জেলা প্রশাসনের উদ্যোগে ভূমিসেবা বিষয়ক
সেমিনার ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হবে। এতে ভূমি ব্যবস্থাপনায়
ডিজিটাল উদ্যোগ, নাগরিক সেবা সহজীকরণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে
আলোচনা করা হবে।
এছাড়াও মেলায় অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, ষধহফ.মড়া.নফ পোর্টালে
রেজিস্ট্রেশন, ই-নামজারি আবেদন, অনলাইনে খতিয়ান ও ডিসিআর প্রাপ্তি,
সার্টিফাইড কপির আবেদন, ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের চেক বিতরণসহ
বিভিন্ন ডিজিটাল ভূমিসেবা প্রদান করা হবে। পাশাপাশি ভূমি মন্ত্রণালয়ের কল
সেন্টার হটলাইন ১৬১২২ স¤পর্কেও নাগরিকদের অবহিত করা হবে।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ওমর ফারুক, মুন্সীগঞ্জ প্রেসক্লাব-এর সিনিয়র সহ-
সভাপতি মাহবুব আলম বাবু, সাধারণ স¤পাদক গোলজার হোসেনসহ আরও
অনেকে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা